
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দক্ষিণী সুপারস্টার যশের সঙ্গে ‘টক্সিক: অ্যা ফেয়ারিটেল ফর গ্রোন আপস’ সিনেমায় অভিনয় করে নতুন করে আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আডভানি। তবে সিনেমাটির কিছু ঘনিষ্ঠ ও সাহসী দৃশ্যে অভিনয়ের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন তিনি।
সমালোচনার মূল কারণ হিসেবে একাংশের নেটিজেন দাবি করছেন, মা হওয়ার পর এ ধরনের চরিত্রে অভিনয় করা কিয়ারার জন্য উপযুক্ত হয়নি। তবে এসব মন্তব্যকে গুরুত্ব না দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই অভিনেত্রী।
কিয়ারা জানিয়েছেন, একজন শিল্পী হিসেবে নিজেকে নতুনভাবে উপস্থাপন এবং ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের চ্যালেঞ্জ গ্রহণ করতেই তিনি ‘টক্সিক’-এ যুক্ত হয়েছেন। তার মতে, ক্যারিয়ারের একটি পর্যায়ে এসে এমন জটিল ও ব্যতিক্রমী চরিত্রে কাজ করার আত্মবিশ্বাস তৈরি
সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমাটিতে যুক্ত হওয়ার বিষয়ে কিয়ারা বলেন, “গল্পটা প্রথম যখন শুনি, তখনই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমার চরিত্রটি খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। একজন অভিনেত্রী হিসেবে আমি সবসময় এমন চরিত্রই খুঁজি। মনে হয়েছিল, ক্যারিয়ারের এমন এক জায়গায় পৌঁছেছি, যেখানে কঠিন একটি চরিত্র করার আত্মবিশ্বাস এসেছে।”
যদিও সিনেমায় কিয়ারার চরিত্র সম্পর্কে নির্মাতারা এখনো বিস্তারিত কিছু প্রকাশ করেননি। তবে যশের বিপরীতে ‘নাদিয়া’ চরিত্রে তার উপস্থিতি ইতোমধ্যেই দর্শক ও অনুরাগীদের নজর কেড়েছে।
নারী চরিত্রের প্রচলিত উপস্থাপন নিয়ে নিজের অবস্থান জানিয়ে কিয়ারা বলেন, তিনি কখনোই চান না নারীদের একটি নির্দিষ্ট ধরনের চরিত্রের মধ্যে সীমাবদ্ধ রাখা হোক। তার ভাষ্য, “আমি চাই না, নারীদের এক ধরনের চরিত্রে আটকে রাখা হোক। আমরা তার চেয়ে অনেকটা এগিয়ে। তাহলে পর্দার চরিত্রও কেন তেমন হবে না?”
কিয়ারা মনে করেন, সিনেমায় নারী চরিত্রগুলো আরও শক্তিশালী, স্বাধীন ও স্বতন্ত্রভাবে উপস্থাপন করা প্রয়োজন। ‘টক্সিক’-এর চরিত্রটিও তেমন একটি নির্মাণ বলে তিনি উল্লেখ করেন।
প্রসঙ্গত, ‘টক্সিক: অ্যা ফেয়ারিটেল ফর গ্রোন আপস’ সিনেমাটির চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন যশ ও গীতু মোহনদাস। সিনেমাটি পরিচালনা করছেন গীতু মোহনদাস। প্রযোজনা সূত্রে জানা গেছে, ছবিটি ইংরেজি ও কন্নড় ভাষায় একসঙ্গে নির্মাণ করা হয়েছে। পরে এটি হিন্দি, তেলুগু, তামিল ও মালয়ালমসহ একাধিক ভাষায় মুক্তি দেওয়া হবে।
/টি