
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বলিউডের বহুল আলোচিত ‘ধুম ফোর’ সিনেমায় রণবীর কাপুরের অভিনয় নিয়ে বেশ কিছুদিন ধরেই নানা জল্পনা-কল্পনা চলছিল। তবে অবশেষে এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন অভিনেতা। তিনি জানিয়েছেন, বর্তমানে ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির কোনো প্রকল্পের সঙ্গে তিনি যুক্ত নন এবং এ নিয়ে ছড়ানো খবরগুলো কেবল গুঞ্জন।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সান দিয়েগো কমিক-কনের এক অনুষ্ঠানে অংশ নেন রণবীর কাপুর। সেখানে নিজের আসন্ন সিনেমা ‘রামায়ণ: পার্ট ওয়ান’ এবং ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে কথা বলেন তিনি। অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত ছিলেন ‘রামায়ণ’ সিনেমার পরিচালক নিতেশ তিওয়ারি ও প্রযোজক নমিত মালহোত্রা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীর জানান, আপাতত তার পুরো মনোযোগ ‘রামায়ণ’ এবং সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘লাভ অ্যান্ড
অন্যদিকে, রণবীর অভিনীত ‘অ্যানিমেল’ সিনেমার ব্যাপক সাফল্যের পর এর সিক্যুয়েল ‘অ্যানিমেল পার্ক’ নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে থাকলেও কমিক-কনের অনুষ্ঠানে এ সিনেমা সম্পর্কে নতুন কোনো তথ্য দেননি তিনি। ফলে সিনেমাটির অগ্রগতি নিয়ে অনিশ্চয়তা থেকেই গেছে।
এদিকে রণবীর তার নতুন প্রকল্পের আপডেটও জানিয়েছেন। তিনি বলেন, ভিকি কৌশল ও আলিয়া ভাটের সঙ্গে অভিনীত বহুল প্রতীক্ষিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ আগামী বছরের ২৪ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এছাড়া নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: পার্ট ওয়ান’ চলতি বছরের নভেম্বরে মুক্তির অপেক্ষায় রয়েছে।
/টি