
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান এবার আসছেন বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ‘কিং’ নিয়ে। ‘পাঠান’ ও ‘জাওয়ান’-এর দুর্দান্ত সাফল্যের পর নতুন এই সিনেমা ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। বড়দিনে মুক্তির পরিকল্পনা থাকলেও এখন থেকেই সিনেমাটি নিয়ে শুরু হয়েছে আলোচনা ও প্রত্যাশা।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস-এর তথ্য অনুযায়ী, আগামী আগস্টের মধ্যেই শেষ হবে ‘কিং’-এর শুটিং। এরপর শুরু হবে পোস্ট-প্রোডাকশনের কাজ। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমার বাজেট প্রায় সাড়ে ৪৫০ কোটি টাকা। প্রায় ১৫০ দিনের শুটিংয়ে অংশ নিয়েছেন শাহরুখ খান, মেয়ে সুহানা খান এবং অন্যান্য শিল্পী-কলাকুশলীরা।
‘কিং’ সিনেমার সবচেয়ে বড় আকর্ষণ শাহরুখ খানের মেয়ে সুহানা খানের বড়পর্দায় অভিষেক। রেড চিলিস এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স প্রযোজিত
অ্যাকশননির্ভর এই সিনেমায় আন্তর্জাতিক স্টান্ট টিমের তত্ত্বাবধানে নির্মিত হয়েছে বেশ কয়েকটি ব্যতিক্রমধর্মী দৃশ্য, যা বলিউডে আগে দেখা যায়নি বলে দাবি সংশ্লিষ্টদের। পাশাপাশি উন্নতমানের ভিএফএক্স ব্যবহারের মাধ্যমে সিনেমাটিকে আরও দৃষ্টিনন্দন করে তোলার চেষ্টা করা হয়েছে।
তারকাবহুল এই সিনেমায় শাহরুখ ও সুহানা খানের পাশাপাশি অভিনয় করেছেন অনিল কাপুর, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন এবং জয়দীপ অহলাওয়াত। বাবা-মেয়ের প্রথমবারের মতো একসঙ্গে বড়পর্দায় উপস্থিতি ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। ফলে বড়দিনের বক্স অফিসে ‘কিং’ যে অন্যতম আলোচিত সিনেমা হতে যাচ্ছে, সে প্রত্যাশাই করছেন ভক্ত ও সিনেমা-সংশ্লিষ্টরা।
/টি