
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ফেলুদা, ব্যোমকেশ ও কাকাবাবুর পর এবার বাংলা সিনেমায় যুক্ত হচ্ছে নতুন এক গোয়েন্দা চরিত্র ‘কানাইচরণ’। নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত নতুন সিনেমা ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’-এর প্রথম অফিসিয়াল পোস্টার শুক্রবার (১০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে। পোস্টার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।
জানা গেছে, পিরিয়ড ড্রামার আবহে নির্মিত হতে যাওয়া এ সিনেমার গল্প নেওয়া হয়েছে লেখক রাজর্ষি দাস ভৌমিকের উপন্যাস ‘কালাপানির দিশা’ থেকে। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ক্যামেলিয়া প্রোডাকশনস। গল্পের ভিন্নতা ও ঐতিহাসিক পটভূমি সিনেমাটিকে আলাদা মাত্রা দেবে বলে আশা করছেন নির্মাতারা।
পরিচালক সৃজিত মুখোপাধ্যায় জানান, ‘কানাইচরণ’ চরিত্রের স্বভাব ও ব্যক্তিত্ব তাকে শুরু থেকেই আকৃষ্ট করেছে।
সিনেমায় ‘কানাইচরণ’ চরিত্রে অভিনয় করবেন অভিনেতা যীশু সেনগুপ্ত, যিনি এর আগে ব্যোমকেশ বক্সী চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন টোটা রায়চৌধুরী, ইধিকা পাল, সুজয়প্রসাদ চ্যাটার্জী ও সুমন্ত মুখার্জিসহ আরও অনেকে। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, চলতি বছরের আগস্ট মাস থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
সূত্র: সংবাদ প্রতিদিন
/টি