
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের চালানো সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। দেশটির দাবি, এই হামলা যুদ্ধবিরতি-সংক্রান্ত সমঝোতা স্মারকের গুরুতর লঙ্ঘন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সতর্কবার্তা দিয়েছে ইরান।
বুধবার (৮ জুলাই) ভোরে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জাতিসংঘ সনদের ২ নম্বর অনুচ্ছেদের ৪ নম্বর দফা লঙ্ঘন করে ইরানের দক্ষিণ উপকূলে অবস্থিত কয়েকটি পর্যবেক্ষণ ও নজরদারি কেন্দ্রে হামলা চালিয়েছে।
বিবৃতিতে বলা হয়, এ হামলা যুদ্ধবিরতি-সংক্রান্ত সমঝোতা স্মারকের প্রথম দফারও স্পষ্ট লঙ্ঘন। ওই দফায় সব ধরনের সামরিক অভিযান বন্ধ রাখার বিষয়ে সম্মতি ছিল বলে দাবি করেছে তেহরান।
ইরান আরও জানিয়েছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী সব রাষ্ট্রের, বিশেষ করে পারস্য উপসাগরের দক্ষিণ উপকূলীয় প্রতিবেশী দেশগুলোর
তেহরান সতর্ক করে বলেছে, এ ধরনের হামলায় কোনো দেশের সহযোগিতা আগ্রাসনের অপরাধে অংশগ্রহণ ও সহায়তা হিসেবে বিবেচিত হবে।
একই সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও মহাসচিবের প্রতি তাদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে ইরান। বিবৃতিতে আরও বলা হয়, জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে ইরানের সশস্ত্র বাহিনী দেশের আঞ্চলিক অখণ্ডতা, জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। পাশাপাশি হামলার উৎস ও দায়ী পক্ষকে লক্ষ্যবস্তু করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
/টি