
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে অন্তর্বর্তী সমঝোতা স্মারক (এমওইউ) কার্যত বাতিল হয়ে গেছে। বুধবার (৮ জুলাই) তুরস্কের আঙ্কারায় ন্যাটো সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার কোনো আগ্রহ তার নেই এবং আলোচনাকে তিনি সময়ের অপচয় বলে মনে করেন। তবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা চাইলে আলোচনা চালিয়ে যেতে পারেন বলেও উল্লেখ করেন ট্রাম্প, যদিও সেই আলোচনার সফলতা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন।
ট্রাম্প ইরানের নেতৃত্বের কঠোর সমালোচনা করে বলেন, দেশটির হাতে পারমাণবিক অস্ত্র থাকলে তারা তা ব্যবহার করত। একই সঙ্গে ন্যাটো সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টকে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার
এদিকে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার জন্য ইরানকে দায়ী করে যুক্তরাষ্ট্র বন্দর আব্বাস, সিরিক ও কেশম দ্বীপে ব্যাপক সামরিক অভিযান চালিয়েছে। একই সঙ্গে ইরানের তেল বিক্রির অনুমতিও বাতিল করেছে ওয়াশিংটন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এপ্রিলের যুদ্ধবিরতির পর এটি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক অভিযান। এর জবাবে ইরান বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে, যা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়িয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বন্দর মাহশাহর ও বুশেহরসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বন্দর মাহশাহরে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। হামলার সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজার আনুষ্ঠানিকতা চলছিল বলে সিএনএনের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়ে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ অভিযোগ করেন, ওয়াশিংটন বারবার সমঝোতা লঙ্ঘন করছে। খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সও দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘প্রকাশ্য আগ্রাসন’ হিসেবে উল্লেখ করে ‘বিধ্বংসী প্রতিক্রিয়া’র হুঁশিয়ারি দিয়েছে। এরই মধ্যে বাহরাইন ও কুয়েতে ক্ষেপণাস্ত্র সতর্কতা জারি করা হয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাতের ঝুঁকি আরও বেড়ে যেতে পারে।
/টি