
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির উপপ্রধানমন্ত্রী ও বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের ৭১ জন এমপি ও লর্ডস সদস্য। মিডল ইস্ট আইয়ের খবরে স্কাই নিউজের বরাতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপারের কাছে পাঠানো এক যৌথ চিঠিতে আইনপ্রণেতারা এ দাবি জানান। চিঠিতে বলা হয়, ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর পদ্ধতিগত ও নথিভুক্ত নির্যাতনের দায় ইসরাইল সরকারের এবং এর জন্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুও দায়ী।
লেবার পার্টির এমপি নিল ডানকান-জর্ডানের নেতৃত্বে লেখা ওই চিঠিতে ক্ষমতাসীন লেবার পার্টির ৩০ জন এমপি ও ৭ জন
চিঠিতে আরও বলা হয়, গত বছর ইসরাইলের ডানপন্থি মন্ত্রী ইতামার বেন-গভির ও বেজালেল স্মোটরিচের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা স্বাগত হলেও তা ফিলিস্তিনি বন্দিদের প্রতি ইসরাইল সরকারের আচরণে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারেনি। এতে জাতিসংঘের ফেব্রুয়ারির একটি প্রতিবেদনেরও উল্লেখ করা হয়, যেখানে বলা হয়েছে, ফিলিস্তিনি নারী, পুরুষ ও শিশুদের ওপর নির্যাতন, জোরপূর্বক বাস্তুচ্যুতি, ব্যাপক হত্যাকাণ্ড এবং জীবনধারণের উপকরণ ধ্বংসের মতো কর্মকাণ্ড নিয়মিত পদ্ধতিতে পরিচালিত হচ্ছে।
/টি