
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ইরানের কোম শহরের পবিত্র জামকারান মসজিদে দেশটির প্রয়াত নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি এবং তার পরিবারের সদস্যদের জানাজার নামাজ আদায় করতে লাখো শোকাহত মানুষের সমাগম হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকালে অনুষ্ঠিত এই জানাজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লি, ধর্মীয় ব্যক্তিত্ব, সরকারি কর্মকর্তা, সামরিক কমান্ডার এবং সাধারণ মানুষ অংশ নেন।
জানাজার নামাজে ইমামতি করেন গ্র্যান্ড আয়াতুল্লাহ আবদুল্লাহ জাভাদি আমোলি। নামাজ শেষে জামকারান মসজিদ থেকে হযরত ফাতিমা মাসুমেহ (আ.)-এর মাজারের উদ্দেশ্যে জানাজার মিছিল বের হওয়ার কথা জানানো হয়েছে। আগের দিন বিকেল থেকেই কোম শহরে মানুষের ঢল নামে এবং ভোরের আগেই জামকারান মসজিদের প্রাঙ্গণ ও প্রার্থনা কক্ষগুলো পূর্ণ হয়ে যায়।
শোকাহতদের মিছিল ইরানের জাতীয়
এর আগে শুক্রবার তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় আয়াতুল্লাহ খামেনির মরদেহ শায়িত রাখার মধ্য দিয়ে কয়েক দিনব্যাপী জানাজা ও শেষ শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি শুরু হয়। সেখানে বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ধর্মীয় নেতারা শ্রদ্ধা নিবেদন করেন। শনিবার ও রোববার সর্বজনীন বিদায় এবং প্রার্থনার মধ্য দিয়ে কর্মসূচি অব্যাহত থাকে। সোমবার তেহরানের বিভিন্ন সড়কে জানাজার গাড়িবহর অতিক্রম করার সময় বিপুল সংখ্যক মানুষ শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন।
জানানো হয়েছে, বুধবার ইরাকে এ-সংক্রান্ত অনুষ্ঠান চলবে। এরপর বৃহস্পতিবার উত্তর-পূর্ব ইরানের মাশহাদ শহরে চূড়ান্ত জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে অষ্টম শিয়া ইমাম ইমাম রেজা (আ.)-এর মাজার প্রাঙ্গণে আয়াতুল্লাহ খামেনিকে দাফন করার পরিকল্পনা রয়েছে।
/টি