
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ, নিষেধাজ্ঞা ও নৌ অবরোধের মধ্যে অভ্যন্তরীণ বাজারে পেট্রোলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইরান। দেশটির বেশি জ্বালানি ব্যবহারকারীদের জন্য পেট্রোলের তৃতীয় ধাপের দাম দ্বিগুণ করা হচ্ছে। আগামী ৮ সেপ্টেম্বর সকাল থেকে নতুন দাম কার্যকর হবে।
রোববার (৬ সেপ্টেম্বর) ইরানের সরকারি মুখপাত্র ফাতেমে মহাজেরানি জানান, তৃতীয় ধাপের পেট্রোলের দাম প্রতি লিটার ৫ হাজার তোমান থেকে বাড়িয়ে ১০ হাজার তোমান করা হবে। তবে মাসিক কোটার প্রথম ও দ্বিতীয় ধাপের দাম অপরিবর্তিত থাকবে। ইরানের জ্বালানি ব্যবস্থায় প্রথম ৬০ লিটার পেট্রোলের দাম প্রতি লিটার ১ হাজার ৫০০ তোমান এবং পরবর্তী ৫০ লিটারের দাম ৩ হাজার তোমান।
এর আগে মাসে ১১০ লিটারের বেশি পেট্রোল ব্যবহার
ইরানে দীর্ঘদিন ধরে সরকারি ভর্তুকির মাধ্যমে পেট্রোলের দাম তুলনামূলকভাবে কম রাখা হয়েছে। ফলে জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত দেশটির জন্য রাজনৈতিকভাবে স্পর্শকাতর। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ ও জ্বালানি ব্যবস্থাপনার সংকট মোকাবিলায় সরকারকে এই পদক্ষেপ নিতে হচ্ছে। একই সময়ে দেশটির মুদ্রা রিয়ালের দরও দ্রুত কমছে। রোববার খোলাবাজারে এক মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের বিনিময়মূল্য ২২ লাখের বেশি রিয়ালে পৌঁছেছে, যেখানে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর আগে এই হার ছিল প্রায় ১৭ লাখ।
এদিকে ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়াতে নতুন পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট সম্প্রতি ইরানের অর্থনীতির ওপর চাপ বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন। পাশাপাশি ইরানের তেল রপ্তানি কমিয়ে আনতে নিষেধাজ্ঞা ও নৌ অবরোধ জোরদার করছে ওয়াশিংটন। সংশ্লিষ্ট তথ্যের সূত্র হিসেবে রয়টার্স ও এএফপির প্রতিবেদন উল্লেখ করা হয়েছে।
/টি