
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
পূর্ব ইউরোপের আকাশে ফের ভয়াবহ ড্রোন যুদ্ধের ঘটনা ঘটেছে। ইউক্রেনের ছোড়া এক রাতে রেকর্ডসংখ্যক ৫৯৬টি ড্রোন ভূপাতিত ও ধ্বংস করার দাবি করেছে রাশিয়া। বুধবার (৯ সেপ্টেম্বর) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাতভর চালানো ব্যাপক ড্রোন হামলা প্রতিহত করতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
রাশিয়ার দাবি, হামলায় ব্যবহৃত অধিকাংশ মানববিহীন আকাশযান আকাশ প্রতিরক্ষা ও ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থার মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়। তবে হামলার ধ্বংসাবশেষ ও ড্রোনের আঘাতে দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী নভোরোসিস্কে চার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কোন্দ্রাতিয়েভ। যুদ্ধ শুরুর পর এক রাতের ব্যবধানে এত বিপুলসংখ্যক ড্রোন ব্যবহারের ঘটনা অন্যতম বড় হামলা হিসেবে বিবেচনা করা
এদিকে একই রাতে ইউক্রেনের আকাশেও ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া মোট ১৯৬টি ড্রোন নিক্ষেপ করেছে। এর মধ্যে ১৬৫টি ড্রোন গুলি করে ভূপাতিত অথবা ইলেকট্রনিক পদ্ধতিতে নিষ্ক্রিয় করা হয়েছে। ফলে এক রাতেই দুই দেশের আকাশে শত শত ড্রোনের পাল্টাপাল্টি হামলা যুদ্ধের ভয়াবহতা আরও স্পষ্ট করে তুলেছে।
তবে রাশিয়া ও ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া এসব পরিসংখ্যান স্বাধীনভাবে যাচাই করা কঠিন বলে জানিয়েছেন সামরিক বিশ্লেষকেরা। তাদের মতে, এক রাতের হামলায় উভয় পক্ষের বিপুলসংখ্যক ড্রোন ব্যবহারের ঘটনা যুদ্ধের জন্য ড্রোন উৎপাদন ও মজুত বাড়ানোর বিষয়টি সামনে এনেছে। আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোন এখন উভয় পক্ষের হামলা ও প্রতিরক্ষার অন্যতম প্রধান অস্ত্র হয়ে উঠেছে।
সাম্প্রতিক এই ভয়াবহ ড্রোন হামলা এমন এক সময়ে হলো, যখন যুদ্ধবিরতির সম্ভাব্য পথ খুঁজে বের করতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতৃত্বের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে সেই বৈঠক বড় কোনো অগ্রগতি ছাড়াই শেষ হওয়ার পর কূটনৈতিক অগ্রগতির পরিবর্তে যুদ্ধের ময়দানে হামলা আরও তীব্র হয়েছে। বিশ্লেষকদের মতে, গভীর অঞ্চলের অবকাঠামো ও সামরিক লক্ষ্যবস্তুতে পাল্টাপাল্টি হামলার সক্ষমতা বাড়ানোর মধ্য দিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নতুন ও আরও তীব্র এক পর্যায়ে প্রবেশ করছে।