
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
২০২৬ বিশ্বকাপে নকআউট পর্বে জায়গা পাকা করার সুবর্ণ সুযোগ এসেছে আর্জেন্টিনার সামনে। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচেই অস্ট্রিয়ার বিপক্ষে জিতে রাউন্ড অব ৩২ নিশ্চিত করতে পারে লিওনেল মেসির দল। প্রথম ম্যাচে দারুণ পারফরম্যান্সের পর আত্মবিশ্বাসে উজ্জ্বল আর্জেন্টিনা।
এবারের বিশ্বকাপে ৪৮টি দল অংশ নিচ্ছে, যেখানে প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি নকআউটে যাবে। এছাড়া সব গ্রুপ মিলিয়ে সেরা আট তৃতীয় স্থানধারী দলও পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ পাবে। গ্রুপ ‘জে’-তে থাকা আর্জেন্টিনা প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।
অস্ট্রিয়ার বিপক্ষে জয় পেলে আর্জেন্টিনার পয়েন্ট দাঁড়াবে ৬। সেক্ষেত্রে কোনো সমীকরণের অপেক্ষা না করেই তারা নিশ্চিত করবে রাউন্ড অব ৩২-এর টিকিট। ফলে
ড্র করলেও শক্ত অবস্থানে থাকবে আর্জেন্টিনা। সেক্ষেত্রে তাদের পয়েন্ট হবে ৪, যা নিয়ে নকআউটে ওঠার সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল থাকবে। অন্য ম্যাচগুলোর ফলের ওপর নির্ভর করে শেষ ম্যাচের আগেই অনেকটা নিশ্চিত হয়ে যেতে পারে তাদের পরবর্তী রাউন্ড।
তবে অস্ট্রিয়ার কাছে হারলেও শেষ হয়ে যাচ্ছে না আর্জেন্টিনার আশা। সেক্ষেত্রে শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে ভালো ফল করলেই নকআউটে যাওয়ার সুযোগ থাকবে। সব মিলিয়ে অস্ট্রিয়ার বিপক্ষেই মূল পরীক্ষা, যেখানে জয় বা ড্র—যেকোনো ফলেই নকআউটের পথ প্রায় নিশ্চিত হয়ে যেতে পারে মেসিদের।
/টি