
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই নকআউট পর্বে খেলা নিশ্চিত করেছে তিনটি দল। স্বাগতিক যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর পর এবার শেষ ৩২-এর টিকিট কেটেছে জার্মানি। নিজেদের প্রথম দুই ম্যাচে জয় তুলে নিয়ে তিন দলই পরের রাউন্ডে জায়গা নিশ্চিত করেছে।
গ্রুপ ‘ই’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে আইভরিকোস্টকে ২-১ গোলে হারিয়ে নকআউট পর্বে ওঠার আনুষ্ঠানিকতা সম্পন্ন করে জার্মানি। ম্যাচটি ছিল বেশ নাটকীয়, তবে শেষ পর্যন্ত পূর্ণ তিন পয়েন্ট তুলে নেয় জার্মানরা। প্রথম দুই ম্যাচে টানা জয়ে তাদের সংগ্রহ এখন ৬ পয়েন্ট, যা তাদের পরবর্তী রাউন্ডে ওঠার জন্য যথেষ্ট।
এর আগে গ্রুপ ‘এ’ থেকে নকআউট পর্ব নিশ্চিত করে মেক্সিকো। একইভাবে গ্রুপ ‘ডি’ থেকে শেষ ৩২-এ জায়গা
৪৮ দলের নতুন বিশ্বকাপ কাঠামোয় ১২টি গ্রুপ থেকে শীর্ষ দুই দল সরাসরি শেষ ৩২-এ উঠবে। ফলে মোট ২৪টি দল সরাসরি নকআউট পর্বে জায়গা পাবে। এছাড়া ১২ গ্রুপের মধ্যে সেরা আটটি তৃতীয় স্থানে থাকা দলও শেষ ৩২-এ খেলার সুযোগ পাবে। আগামী ২৭ জুন গ্রুপ পর্বের খেলা শেষ হবে, আর ২৯ জুন থেকে শুরু হবে নকআউট পর্বের ম্যাচ। বর্তমানে নকআউট নিশ্চিত করা দলগুলো হলো—গ্রুপ ‘এ’ থেকে মেক্সিকো, গ্রুপ ‘ডি’ থেকে যুক্তরাষ্ট্র এবং গ্রুপ ‘ই’ থেকে জার্মানি।
/টি