
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
হাইতির বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় তুলে নিয়ে সি গ্রুপের শীর্ষে উঠে এসেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এক জয় ও এক ড্রয়ে তাদের সংগ্রহ চার পয়েন্ট। সমান পয়েন্ট থাকা মরক্কো গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে রয়েছে। ম্যাচজুড়ে আধিপত্য বিস্তার করে ব্রাজিল শেষ পর্যন্ত স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়ে।
ম্যাচের শুরুতেই গোলের দেখা পেয়েছিল ব্রাজিল। ১৩ মিনিটে দানিলোর বাড়ানো বল ধরে রাফিনহা রক্ষণভাগ ভেঙে দুর্দান্ত শটে জাল কাঁপালেও লাইন্সম্যানের অফসাইডের পতাকায় গোলটি বাতিল হয়। এরপর ২২ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যে শট রাখতে ব্যর্থ হন রাফিনহা। তবে এক মিনিট পরই এগিয়ে যায় সেলেসাওরা। ভিনিসিয়ুস জুনিয়রের কাট-ইন থেকে তৈরি হওয়া সুযোগে কুনহা বল
প্রথম গোলের পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে ব্রাজিল। বিরতির আগে ভিনিসিয়ুসের নিখুঁত পাস থেকে কুনহা নিজের দ্বিতীয় গোল করেন। ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে প্রথম পোস্টের দিকে এগিয়ে গিয়ে তিনি শক্তিশালী শটে বল জালের ওপরের অংশে জড়িয়ে দেন। গোলটি ঠেকানোর কোনো সুযোগই ছিল না হাইতির গোলরক্ষক প্লেসিডের। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে নিজের নামও স্কোরশিটে তোলেন ভিনিসিয়ুস জুনিয়র।
দ্বিতীয়ার্ধে গোলের জন্য উভয় দলই কয়েকটি সুযোগ তৈরি করলেও আর কোনো গোল হয়নি। ব্রাজিল আক্রমণাত্মক ফুটবল খেললেও ব্যবধান বাড়াতে পারেনি, অন্যদিকে হাইতিও কিছু আক্রমণ গড়ে তুললেও সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত কুনহার জোড়া গোল ও ভিনিসিয়ুসের এক গোলে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করে গ্রুপসেরা হিসেবে অবস্থান মজবুত করেছে ব্রাজিল।
/টি