
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ক্রিকেট ইতিহাসে নতুন এক বিশ্বরেকর্ড গড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ভারতীয় তরুণ ব্যাটিং সেনসেশন বৈভব সূর্যবংশী। দাম্বুলায় অনুষ্ঠিত ভারত ‘এ’ ও শ্রীলঙ্কা ‘এ’-এর মধ্যকার ত্রিদেশীয় সিরিজের ফাইনালে তিনি মাত্র ১১ বলে ফিফটি পূর্ণ করে ক্রিকেট ইতিহাসের দ্রুততম অর্ধশতকের রেকর্ড নিজের নামে লিখিয়েছেন। তার এই বিস্ফোরক ইনিংস ক্রিকেটপ্রেমীদের বিস্মিত করেছে।
শ্রীলঙ্কার বোলারদের ওপর শুরু থেকেই চড়াও হন এই কিশোর ওপেনার। একের পর এক বাউন্ডারি ও ওভার বাউন্ডারিতে মাত্র ১১ বলেই পৌঁছে যান ব্যক্তিগত পঞ্চাশ রানে। তার ফিফটির পথে রান আসে ৪, ৪, ৪, ৬, ৬, ০, ৬, ৪, ৪, ৬ ও ৬— এমন বিধ্বংসী ব্যাটিংয়ে প্রতিপক্ষ বোলাররা কার্যত দিশেহারা হয়ে পড়েন।
সূর্যবংশীর ঝড়ো
বয়সভিত্তিক ক্রিকেটে ধারাবাহিক সাফল্য এবং রাজস্থান রয়েলস-এর হয়ে খেলার সুবাদে আগে থেকেই পরিচিত ছিলেন বৈভব সূর্যবংশী। তবে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বিশ্বরেকর্ড গড়া এই ইনিংস তার প্রতিভার স্বাক্ষর আরও জোরালোভাবে তুলে ধরেছে। অল্প বয়সেই মানসম্পন্ন বোলিং আক্রমণের বিপক্ষে এমন দাপুটে ব্যাটিং তাকে ভারতের সবচেয়ে সম্ভাবনাময় ক্রিকেটারদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
/টি