
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
আর্লিং হালান্ডকে থামাবে কে—প্রশ্নটা যেন দিন দিন আরও কঠিন হয়ে উঠছে। আন্তর্জাতিক ফুটবলেও অবিশ্বাস্য গতিতে গোল করে চলেছেন নরওয়ের এই স্ট্রাইকার। মাত্র ৫৬ ম্যাচেই করেছেন ৬৪ গোল। সবশেষ দুই গোলও এসেছে নেশনস লিগের উদ্বোধনী ম্যাচে ডেনমার্কের বিপক্ষে, যেখানে হালান্ডের জোড়া গোলে ৩-২ ব্যবধানে জয় পেয়েছে নরওয়ে।
অসলোতে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে নরওয়ে। অধিনায়ক মার্টিন ওডেগার্ডের পাস থেকে বল পেয়ে দূরের কোণে দারুণ শটে দলকে এগিয়ে দেন অস্কার বব। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন হালান্ড। বক্সে ঢুকে আন্তোনিও নুসার বাড়ানো বলে প্রথম টাচেই গোল করেন ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড। তবে ঘুরে দাঁড়ায় ডেনমার্ক। ২৫ গজ দূর থেকে ফ্রি-কিকে ব্যবধান কমান
ম্যাচ যখন হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরিণত হয়েছে, তখনই আবার জ্বলে ওঠেন হালান্ড। ৭৪ মিনিটে পরিকল্পিত কর্নার থেকে পাওয়া বলে বক্সের ভেতর শক্তিশালী শটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। হালান্ডের সেই গোলের আর কোনো জবাব দিতে পারেনি ডেনমার্ক। ফলে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নরওয়ে।
জাতীয় দলের হয়ে হালান্ডের সাম্প্রতিক পারফরম্যান্সও তার গোল করার ধারাবাহিকতার প্রমাণ দিচ্ছে। নরওয়ের হয়ে সবশেষ ১৬টি প্রতিযোগিতামূলক ম্যাচের ১৫টিতেই গোল করেছেন তিনি, এই সময়ে তার গোল ২৯টি। সবশেষ ১০টি প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক ম্যাচের আটটিতেই করেছেন একাধিক গোল। ৫৬ ম্যাচে ৬৪ গোলের পাশাপাশি তার নামের পাশে রয়েছে সাতটি অ্যাসিস্টও।
নেশনস লিগেও গোলের রেকর্ডে শীর্ষস্থান আরও শক্ত করেছেন হালান্ড। প্রতিযোগিতাটিতে তার গোল এখন ২১টি, যা আলেক্সান্দার মিত্রোভিচ ও ক্রিশ্চিয়ানো রোনালদোর ১৫ গোলের চেয়ে ছয়টি বেশি। ম্যানচেস্টার সিটি কিংবা নরওয়ে—দুই জার্সিতেই গোলের ধারাবাহিকতা ধরে রেখে হালান্ড যেন প্রতিনিয়তই মনে করিয়ে দিচ্ছেন, গোলের সামনে তাকে থামানো কতটা কঠিন।
/টি