
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ভারতের ব্যাটিং লাইনআপকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও জয়ের দেখা পেল না জাপান। রান তাড়ায় নির্ধারিত ৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩০ রানেই থেমে যায় তাদের ইনিংস। ফলে রুদ্ধশ্বাস লড়াইয়ে মাত্র ২ রানের জয় পেয়েছে ভারত।
ভারতের ইনিংসের শুরুতেই বড় ধাক্কা দেয় জাপান। প্রথম ওভারের শেষ বলে কোনো রান না করেই সাজঘরে ফেরেন অভিষেক শর্মা। তাকে আউট করেন চার্লি হারা হিনজে। পরের বলেই উইকেট হারায় ভারত। ইবরাহিম তাকাহাশির বলে ৭ বলে ৯ রান করে ফেরেন সঞ্জু স্যামসন। মাত্র দেড় ওভারের মধ্যেই ভারতের তিন উইকেট পড়ে যায়। এরপর ঈশান কিষাণও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। ৬ বলে ৩ রান করে বেনজামিন ইতো ডেভিসের
অধিনায়ক শ্রেয়াস আইয়ার কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। তবে ১২ বলে ১৬ রানের বেশি করতে পারেননি তিনি। তার ইনিংসে ছিল একটি চার। আইয়ারকেও সাজঘরের পথ দেখান হিনজে। ফলে ৫ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৩২ রান। পুরো ইনিংসে এসেছে মাত্র দুটি চার, কোনো ছক্কা ছিল না।
ভারতের বিপক্ষে জাপানের হয়ে পাঁচ ওভারই করেন স্পিনাররা। অচেনা কন্ডিশন ও টার্নিং উইকেটের সুবিধা কাজে লাগিয়ে ভারতীয় ব্যাটারদের কার্যত অসহায় করে ফেলেন তারা। মাত্র ৩৩ রানের লক্ষ্য পেয়ে শুরুটা ভারতের চেয়ে ভালো করলেও রান তাড়ায় জাপানকে কঠিন পরীক্ষায় ফেলেন ভারতীয় স্পিনাররা।
একপর্যায়ে জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল জাপান। তবে শেষ পর্যন্ত নির্ধারিত ৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩০ রানেই থামে তাদের ইনিংস। ফলে মাত্র ২ রানের ব্যবধানে ম্যাচ জিতে নেয় ভারত। তবে এমন অপ্রত্যাশিত লড়াইয়ের পর জয় পেলেও ভারতীয় দলের জন্য ব্যাটিং পারফরম্যান্স বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এশিয়ান গেমসের গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে থাকায় ব্যাটিংয়ের এমন দুর্বলতা নিয়ে নতুন করে ভাবতে হবে দলটিকে।
/টি