
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
এশিয়ান গেমসে বাংলাদেশের লক্ষ্য পরিষ্কার করে দিয়েছেন অধিনায়ক লিটন দাস। টুর্নামেন্টে ম্যাচ ধরে এগোলেও শেষ পর্যন্ত ফাইনালে জায়গা করে নেওয়াই দলের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। দেশ ছাড়ার আগে লিটন বলেন, ফাইনালে উঠতে পারলে সোনার পদকের জন্য লড়াইয়ের সুযোগ তৈরি হবে।
লিটন বলেন, “ডেফিনেটলি এখানে টার্গেট একটা থাকবে। যেহেতু একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, ফাইনাল খেলা এবং ফাইনালে যেন ভালো ক্রিকেট করতে পারি।” বড় লক্ষ্য থাকলেও শুরু থেকেই ফাইনাল নিয়ে অতিরিক্ত ভাবতে চান না বাংলাদেশ অধিনায়ক।
ম্যাচ বাই ম্যাচ এগোনোর কৌশলের কথাই জানিয়েছেন লিটন। তিনি বলেন, “ক্রিকেটে যে জিনিসটা বলি, অলওয়েজ ম্যাচ বাই ম্যাচ। আমরা ম্যাচ বাই ম্যাচ যাব। এবং বিগার টার্গেট হচ্ছে
ফাইনালে উঠতে পারলেই সোনার পদকের জন্য লড়াইয়ের সুযোগ আসবে বলে মনে করেন লিটন। তার ভাষায়, “আমরা কিভাবে ফাইনাল পর্যন্ত যেতে পারি, কারণ ফাইনাল খেললে আপনার একটা অপরচুনিটি থাকবে গোল্ড জেতার। তার আগে ফাইনাল পর্যন্ত যেতে হবে।” এদিকে এশিয়ান গেমসের আগে দলের প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট অধিনায়ক।
দীর্ঘদিন পর জাতীয় দলের ক্রিকেটারদের একসঙ্গে টি-টোয়েন্টির প্রস্তুতি নেওয়ার সুযোগ পাওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন লিটন। ক্যাম্পের পাশাপাশি দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছে বাংলাদেশ। অলিম্পিকের সম্ভাবনা নিয়েও কথা উঠলেও আপাতত সেটি নিয়ে ভাবতে চান না তিনি। তার নজর এখন এশিয়ান গেমসে ভালো করা এবং ফাইনালে জায়গা করে নেওয়ার দিকে।
/টি