
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের সামনে এবার শুধু কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই নয়, রয়েছে দীর্ঘদিনের একটি অস্বস্তিকর পরিসংখ্যান বদলে দেওয়ার চ্যালেঞ্জও। নরওয়ের বিপক্ষে এখন পর্যন্ত চারবার মুখোমুখি হলেও একবারও জয় পায়নি সেলেসাওরা। তাই ৫ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচে শেষ আট নিশ্চিত করার পাশাপাশি ইতিহাস বদলানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে ব্রাজিল।
দুই দলের পরিসংখ্যান ব্রাজিলের জন্য মোটেও সুখকর নয়। ১৯৮৮ সালে প্রথম প্রীতি ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। এরপর ১৯৯৭ সালের আরেকটি প্রীতি ম্যাচে ৪-২ ব্যবধানে ব্রাজিলকে হারিয়ে চমক দেখায় নরওয়ে। ১৯৯৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে ২-১ গোলে জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছিল ইউরোপের দলটি। সর্বশেষ ২০০৬ সালের প্রীতি ম্যাচও ১-১ গোলে
তবে অতীতের পরিসংখ্যান নিয়ে খুব বেশি ভাবতে নারাজ ব্রাজিল। কার্লো আনচেলত্তির অধীনে দলটি সাম্প্রতিক সময়ে আত্মবিশ্বাসী ফুটবল খেলছে। ভিনিসিয়ুস জুনিয়র, ম্যাতিয়াস কুনহা, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ও নেইমারকে নিয়ে গড়া আক্রমণভাগ প্রতিপক্ষের রক্ষণভাগে বড় ধরনের চাপ সৃষ্টি করার সামর্থ্য রাখে। জাপানের বিপক্ষে জয়ও ব্রাজিলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে।
অন্যদিকে, আর্লিং হলান্ডকে ঘিরে গড়ে ওঠা নরওয়েও রয়েছে দারুণ ছন্দে। আইভরি কোস্টের বিপক্ষে জয় এবং জাতীয় দলের হয়ে হলান্ডের ৬০ গোলের মাইলফলক স্পর্শ দলটিকে বাড়তি অনুপ্রেরণা দিয়েছে। সেই আত্মবিশ্বাস নিয়েই ব্রাজিলের বিপক্ষে নিজেদের অপরাজিত রেকর্ড অক্ষুণ্ন রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে নরওয়ে।
সব মিলিয়ে ৫ জুলাইয়ের ম্যাচটি হতে যাচ্ছে দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ এক লড়াই। একদিকে ব্রাজিলের সামনে ইতিহাস বদলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার সুযোগ, অন্যদিকে নরওয়ের লক্ষ্য নিজেদের গৌরবময় রেকর্ড ধরে রাখা। তাই উত্তেজনাপূর্ণ এই লড়াইয়ে শেষ পর্যন্ত কারা হাসবে, তার উত্তর মিলবে মাঠের খেলাতেই।
/টি