
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রামের উদ্যোগে ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে সমতায় শেষ হওয়ার পর ট্রাইব্রেকারে আর্জেন্টিনাকে ৫-৪ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় ব্রাজিল।
খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মোহাম্মদ সালাউদ্দিন।
ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন কমিটির আহ্বায়ক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রিলায়েন্স ট্রেড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের স্বত্বাধিকারী তহুরা পিংকি, রহিমা রুহী এবং মাখতুমা মোতাছিম অ্যাসোসিয়েটসের স্বত্বাধিকারী মো. ফরিদ উদ্দিন।
এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সালাউদ্দিন বলেন, সাংবাদিকদের পেশাগত ব্যস্ততার মাঝেও এ ধরনের ক্রীড়া আয়োজন পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও মানসিক প্রশান্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ম্যাচের শুরুতে তারা চরণ টিপুর গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। পরে ব্রাজিলের হয়ে সমতা ফেরান অনিক বিশ্বাস। ১-১ সমতায় প্রথমার্ধ শেষ হয়। দ্বিতীয়ার্ধে এনামুল হকের গোলে ব্রাজিল এগিয়ে গেলেও সুমন গোস্বামীর গোলে আবারও সমতায় ফেরে আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে শেষ হলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় ট্রাইব্রেকারে। রোমাঞ্চকর সাডেন ডেথে ৫-৪ ব্যবধানে জয় নিশ্চিত করে ব্রাজিল।