
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় আজ (বুধবার) চেস্টার লে স্ট্রিটে শুরু হচ্ছে। সম্প্রতি নিজেদের মাঠে নিউজ়িল্যান্ডের কাছে টেস্ট সিরিজ় হেরেছে ইংল্যান্ড। পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বেন স্টোকস। তবে টি-টোয়েন্টি দলে টেস্ট স্কোয়াডের কোনও ক্রিকেটার না থাকায় এই পরিবর্তনের প্রভাব পড়ার সম্ভাবনা কম। হ্যারি ব্রুকের নেতৃত্বে নতুন উদ্যমে মাঠে নামবে স্বাগতিকরা।
অন্যদিকে, ভারতের জন্য পরিস্থিতি কিছুটা কঠিন। সদ্য আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ়ে হতাশাজনক পরাজয়ের পর একই স্কোয়াড নিয়েই ইংল্যান্ড সফরে খেলতে হচ্ছে শ্রেয়স আইয়ারের দলকে। দল পুনর্গঠনের সুযোগ না থাকায় এই সিরিজ়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে টিম ইন্ডিয়া।
সিরিজ়ের প্রথম ম্যাচের আগে সবচেয়ে বড় আলোচনার বিষয় ১৫ বছর বয়সী
জল্পনা রয়েছে, প্রথম ম্যাচে সঞ্জু স্যামসনের জায়গায় ওপেনিংয়ে দেখা যেতে পারে বৈভব সূর্যবংশীকে। তবে শেষ পর্যন্ত একাদশে কে থাকবেন, সেই সিদ্ধান্ত কোচ গৌতম গম্ভীরের ওপরই নির্ভর করছে। তরুণ এই ব্যাটারের অভিষেক হয় কি না, সেদিকেই নজর থাকবে ভারতীয় ক্রিকেট সমর্থকদের।
/টি