
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বিশ্বকাপের নকআউট পর্ব শুরুর আগে বড় স্বস্তির খবর পেয়েছে আর্জেন্টিনা। আগামী শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৪টায় শেষ ষোলোর ম্যাচে চমক জাগানো কেপ ভার্দের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে হাঁটুর চোট কাটিয়ে দলের অন্যতম নির্ভরযোগ্য সেন্টার ব্যাক ক্রিশ্চিয়ান রোমেরো পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরেছেন। সবকিছু ঠিক থাকলে কেপ ভার্দের বিপক্ষেই মাঠে দেখা যেতে পারে তাকে।
রোমেরোর ফেরায় সবচেয়ে বেশি স্বস্তি পেয়েছেন কোচ লিওনেল স্কালোনি। নকআউট পর্বে শক্তিশালী রক্ষণভাগ গড়ে তোলার পরিকল্পনায় এই ডিফেন্ডারের উপস্থিতি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ২৮ বছর বয়সী রোমেরো গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পেয়ে ৫৭ মিনিটে মাঠ ছাড়েন। সেই চোটের কারণে জর্ডানের
রোমেরোকে ছাড়াই জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে শতভাগ সাফল্য নিয়ে গ্রুপ পর্ব শেষ করে আর্জেন্টিনা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্কালোনি জানিয়েছিলেন, শেষ ষোলোর আগেই রোমেরোকে ফিরে পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী। সেই আশার প্রতিফলন দেখা যায় সোমবার (২৯ জুন), যখন ক্যানসাস সিটিতে এক দিনের বিশ্রামের পর দলের পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নেন এই ডিফেন্ডার। অনুশীলনে তাকে দৌড়, বল নিয়ন্ত্রণ এবং দলীয় অনুশীলনের প্রতিটি ধাপে স্বাভাবিক ছন্দেই দেখা গেছে।
আর্জেন্টিনার রক্ষণভাগে দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন রোমেরো। প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করার পাশাপাশি পেছন থেকে আক্রমণ গড়ে তোলাতেও তার অবদান উল্লেখযোগ্য। তাই কেপ ভার্দের বিপক্ষে নকআউট লড়াইয়ে তার সম্ভাব্য প্রত্যাবর্তন দলকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। টানা তিন ম্যাচ জিতে গ্রুপ পর্ব শেষ করা আর্জেন্টিনার এখন একমাত্র লক্ষ্য কেপ ভার্দেকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করা।
/টি