
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
যুদ্ধ বন্ধ এবং পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠায় নিজেদের শর্ত স্পষ্ট করেছে ইরান। একই সঙ্গে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপদ পথ নির্ধারণে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর কথা জানিয়েছে তেহরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলার সময় এসব তথ্য জানান। তিনি বলেন, যুদ্ধ বন্ধ এবং পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে নিরাপত্তা ফিরিয়ে আনার বিষয়ে ইরানের অবস্থান ও শর্ত পরিষ্কারভাবে জানানো হয়েছে। অন্য পক্ষের প্রস্তাবের বিষয়ে প্রয়োজনীয় জবাব মধ্যস্থতাকারীদের মাধ্যমে দেওয়া হবে বলেও জানান তিনি।
বাঘেই বলেন, হরমুজ প্রণালির নিরাপত্তা ও নৌ চলাচল নিয়ে ওমানের সঙ্গে পরামর্শ ও আলোচনা ভালোভাবেই এগিয়েছে। দুই দেশ প্রণালিটিতে জাহাজের
এ ছাড়া এ বিষয়ে সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থার কাছে কীভাবে বিষয়টি উপস্থাপন করা হবে, সে নিয়েও দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে বলে জানান ইরানের এই কর্মকর্তা। তার আশা, শিগগিরই আন্তর্জাতিক সংস্থার কাছে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিষয়টি তুলে ধরা হবে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহণপথ হরমুজ প্রণালিতে নিরাপত্তা ও জাহাজ চলাচল নিয়ে এমন সমঝোতা আন্তর্জাতিক জ্বালানি বাজারের জন্যও গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। কারণ, এই নৌপথে যেকোনো ধরনের অস্থিরতা বৈশ্বিক তেল সরবরাহ ও বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। তথ্যসূত্র: মেহের
টি/