
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
কন্নড় সিনেমার জনপ্রিয় তারকা যশ অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন আপস’ মুক্তির পর দর্শক-সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও বক্স অফিসে শক্তিশালী শুরু করেছে। গীতু মোহনদাস পরিচালিত সিনেমাটি গত ২৬ আগস্ট বিশ্বের প্রায় ১০ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির আগে থেকেই সিনেমাটি নিয়ে ছিল ব্যাপক আলোচনা ও আগ্রহ। অ্যাকশন ও রোমান্সের পাশাপাশি যশের বিশেষ লুক এবং সিনেমার নায়িকাদের উপস্থিতিও দর্শকদের কৌতূহল বাড়িয়েছিল।
মুক্তির পর সমালোচকদের প্রতিক্রিয়ায় অবশ্য খুব একটা সুবিধা করতে পারেনি ‘টক্সিক’। রিভিউ অ্যাগ্রিগেটর ওয়েবসাইট রটেন টমেটোজে ১৭ জন সমালোচকের পর্যালোচনায় সিনেমাটির ইতিবাচক রিভিউয়ের হার ২৪ শতাংশ। সেখানে গড় রেটিং ১০-এর মধ্যে ৪.৪০। এনডিটিভির লতা শ্রীনিবাস
সমালোচনায় মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বক্স অফিসে প্রথম সপ্তাহে ভালো ব্যবসা করেছে সিনেমাটি। বলি মুভি রিভিউজ ডটকমের তথ্য অনুযায়ী, ভারতে মুক্তির প্রথম দিনে ‘টক্সিক’ আয় করে ৫৫ কোটি ৪০ লাখ রুপি (নিট)। দ্বিতীয় দিনে ২৪ কোটি, তৃতীয় দিনে ২৬ কোটি, চতুর্থ দিনে ২৫ কোটি এবং পঞ্চম দিনে ২৩ কোটি রুপি আয় করে সিনেমাটি। ষষ্ঠ ও সপ্তম দিনে আয় কমে ৮ কোটি রুপিতে নেমে আসে। সব মিলিয়ে সাত দিনে ভারতে সিনেমাটির নিট আয় দাঁড়িয়েছে ২২৬ কোটি রুপি।
একই সূত্রের হিসাবে, সাত দিনে বিশ্বব্যাপী ‘টক্সিক’-এর গ্রস আয় দাঁড়িয়েছে ৩১৪ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০৫ কোটি ৮৭ লাখ টাকার বেশি। তবে বক্স অফিস ট্র্যাকিং সাইট স্যাকনিল্কের হিসাবে, ভারতে সিনেমাটির নিট আয় ২২৯ কোটি ৬০ লাখ রুপি। ভারতের বাইরে থেকে গ্রস আয় এসেছে ৪০ কোটি ৭৫ লাখ রুপি। এ হিসাবে বিশ্বব্যাপী সিনেমাটির মোট গ্রস আয় প্রায় ৩১৫ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ৪০৭ কোটি ১৬ লাখ টাকার বেশি।
‘টক্সিক’-এ কেন্দ্রীয় চরিত্র রায়া চরিত্রে অভিনয় করেছেন যশ। কিয়ারা আদভানি অভিনয় করেছেন নাদিয়া চরিত্রে এবং নয়নতারা রয়েছেন গঙ্গা চরিত্রে। এ ছাড়া মেলিসা চরিত্রে রুক্মিণী বসন্ত ও এলিজাবেথ চরিত্রে দেখা গেছে হুমা কুরেশিকে। প্রায় ৫০০ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি প্রযোজনা করেছেন ভেঙ্কট কে. নারায়ণ ও যশ। মিশ্র সমালোচনার মধ্যেও প্রথম সপ্তাহে ৪০০ কোটি টাকার বেশি বিশ্বব্যাপী ব্যবসা করা ‘টক্সিক’ শেষ পর্যন্ত বাজেটের তুলনায় কতটা সাফল্য পায়, সেটিই এখন দেখার বিষয়।
/টি