
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বহুল প্রতীক্ষিত ‘থ্রি ইডিয়টস’ সিনেমার সিক্যুয়েল ‘থ্রি ইডিয়টস ২’ নিয়ে বড় সুখবর দিয়েছেন নির্মাতা রাজকুমার হিরানি। তিনি জানিয়েছেন, সিক্যুয়েলের মূল কাস্ট অপরিবর্তিত থাকবে। তবে সিনেমাটির গল্প ও চিত্রনাট্যের কাজ এখনো চলছে। চিত্রনাট্য নিয়ে পুরোপুরি সন্তুষ্ট হওয়ার পরই প্রজেক্টটি নিয়ে আনুষ্ঠানিকভাবে এগোতে চান নির্মাতা।
ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে হিরানি বলেন, বর্তমানে তাদের টিম গল্প নিয়ে কাজ করছে। গল্পটি সঠিক পর্যায়ে না পৌঁছানো পর্যন্ত সিনেমা সম্পর্কে বিস্তারিত কিছু বলতে চান না তারা। তিনি বলেন, ‘গল্প লেখা হচ্ছে; আমরা এখনো লেখালেখি করছি।’ একই সঙ্গে অভিনয়শিল্পীদের পরিবর্তন করা হবে না বলেও নিশ্চিত করেন তিনি।
সিক্যুয়েলের গল্প নিয়ে মজার তথ্যও জানিয়েছেন হিরানি। তিনি জানান, শুরুতে
জানা গেছে, প্রথম সিনেমার মতো ‘থ্রি ইডিয়টস ২’-এ কলেজজীবনের গল্প তুলে ধরা হবে না। বরং প্রায় ২০ বছর পর র্যাঞ্চো, ফারহান ও রাজুর জীবনে কী ঘটেছে, সেটিই হবে কাহিনির মূল বিষয়। ‘এটি শিক্ষার্থীদের নিয়ে নয়; এটি তাদের জীবনের বিশ বছর পরের ঘটনা নিয়ে, এখন তাদের জীবনে কী ঘটছে’—বলেন হিরানি।
‘থ্রি ইডিয়টস’-এ আমির খান, আর. মাধবন ও শারমান জোশী তিন বন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন। গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন কারিনা কাপুর ও বোমান ইরানি। সিক্যুয়েলে মূল কাস্ট অপরিবর্তিত থাকার খবরে ভক্তদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। তবে চিত্রনাট্যের কাজ এখনো চলায় সিনেমাটির শুটিং বা মুক্তির বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
/টি