
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
গত ২ সেপ্টেম্বর ডান পায়ের ঊরুর চোটে পড়েছিলেন নেইমার জুনিয়র। দীর্ঘ এক মাসেরও বেশি সময় চোটের কারণে মাঠের বাইরে থাকার পর অবশেষে মাঠে প্রত্যাবর্তন করলেন এই ব্রাজিলিয়ান তারকা। চোট কাটিয়ে ফেরা নেইমারের ওপর ভর করেই ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে ২-২ গোলের এক রোমাঞ্চকর সমতা নিয়ে মাঠ ছেড়েছে সান্তোস। ঘরের মাঠ ভিলা বেলমিরোয় ব্রাজিলিয়ান সিরি আ-র এই হাইভোল্টেজ ম্যাচে ২-০ গোলে পিছিয়ে পড়ার পরও জোড়া পেনাল্টিতে দলকে মূল্যবান এক পয়েন্ট এনে দেন এই ফরোয়ার্ড।
পূর্ণ ম্যাচ ফিটনেস না থাকায় সান্তোসের শুরুর একাদশে স্থান পাননি নেইমার। ফিলিপে কুতিনিওর বদলি হিসেবে দ্বিতীয়ার্ধের শুরুতে তিনি যখন মাঠে নামেন, ততক্ষণে সান্তোস ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে। সফরকারী ফ্ল্যামেঙ্গোর হয়ে
ম্যাচের শেষ দিকে শুরু হয় আসল নাটকীয়তা। ফ্ল্যামেঙ্গোর বক্সের ভেতর জর্জিনিও হ্যান্ডবল করলে ভিএআর (VAR) পর্যালোচনার পর পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি এবং জর্জিনিওকে লাল কার্ড দেখানো হয়। ভিএআরের সিদ্ধান্তের কারণে খেলা প্রায় ১০ মিনিট (৯ মিনিট ৫৬ সেকেন্ড) বন্ধ থাকে, যা ২০১৯ সালে ব্রাজিলিয়ান লিগে ভিএআর চালু হওয়ার পর দীর্ঘতম বিরতির রেকর্ড। বিরতি শেষে ৮২ মিনিটে পেনাল্টি থেকে নিখুঁত শটে ব্যবধান ২-১ করেন নেইমার।
একজন খেলোয়াড় বেশি থাকার সুযোগ নিয়ে সান্তোস ম্যাচের ৮৬ মিনিটে আবারও সমতায় ফেরে। সান্তোস ফরোয়ার্ড গ্যাব্রিয়েল বারবোসাকে বক্সে ফাউল করেন ফ্ল্যামেঙ্গো উইঙ্গার লুইস আরাউহো। ফলস্বরূপ পাওয়া দ্বিতীয় পেনাল্টি থেকেও স্পট কিকে গোল করে দলকে ২-২ সমতায় ফেরান নেইমার। এর আগে মাঠে নেমেই রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে ১০ মিনিটের মাথায় হলুদ কার্ড দেখার পাশাপাশি পাকেতার সাথে বাদানুবাদে জড়িয়ে পড়েন তিনি। চোটগ্রস্ত ডান পা নিয়ে সতর্ক থাকলেও ফ্রি-কিক ও কর্নার নেন বাঁ পায়ে, তবে উভয় পেনাল্টি শটেই ডান পা ব্যবহার করেন তিনি। ম্যাচ শেষে নেইমার বলেন, “চোট থেকে ফেরায় দূরপাল্লার পাস দেওয়ার ঝুঁকি নিতে চাইনি। দারুণ ফল, ব্রাজিলিয়ান লিগে এই দুটো দলই সেরা।”
এই রোমাঞ্চকর ড্রয়ের মাধ্যমে দুই দলেরই সাম্প্রতিক জয়ের ধারাবাহিকতায় ছেদ পড়েছে। এতে সান্তোসের টানা ৭ ম্যাচ এবং ফ্ল্যামেঙ্গোর টানা ৫ ম্যাচের জয়রথ থামল। বর্তমানে ২৯ ম্যাচ শেষে ৬১ পয়েন্ট নিয়ে ব্রাজিলিয়ান সিরি আ লিগ তালিকার শীর্ষে অবস্থান করছে ফ্ল্যামেঙ্গো, আর সমান সংখ্যক ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে সান্তোস।
টি/