
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
অস্ট্রেলিয়ার বিপক্ষে ড্রয়ের খেসারত দিতে হলো ব্রাজিলকে। সর্বশেষ ফিফা পুরুষ ফুটবল র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিপরীতে টানা চার ম্যাচ জিতে দুই ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে পর্তুগাল। বুধবার (৭ অক্টোবর) প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে এমন পরিবর্তন দেখা গেছে।
ব্রাজিলের অবস্থান পতনের মূল কারণ অস্ট্রেলিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র। ওই ম্যাচে ২ দশমিক ০২ র্যাঙ্কিং পয়েন্ট হারায় ব্রাজিল। পরে অবশ্য অস্ট্রেলিয়াকে ৪-২ এবং ভারতকে ৪-০ গোলে হারায় দলটি। তবে সেই দুই জয়ের পরও আগের অবস্থান ধরে রাখা সম্ভব হয়নি। বর্তমানে ব্রাজিলের পয়েন্ট ১৮০৬ দশমিক ৫১।
অন্যদিকে দুর্দান্ত ছন্দে থাকা পর্তুগালের র্যাঙ্কিংয়ে এসেছে বড় উন্নতি। উয়েফা নেশন্স লিগে
ব্রাজিলের পাশাপাশি এক ধাপ পিছিয়েছে মরক্কোও। মালির সঙ্গে ১-১ গোলে ড্র করার পর ষষ্ঠ স্থান থেকে সপ্তমে নেমে গেছে দলটি। মরক্কোর বর্তমান পয়েন্ট ১৮০৫ দশমিক ৩৪। তবে র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। বিশ্বচ্যাম্পিয়ন স্পেন শীর্ষে, এরপর যথাক্রমে আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড রয়েছে।
র্যাঙ্কিংয়ের অষ্টম থেকে ১১তম স্থানেও কোনো পরিবর্তন আসেনি। এই চারটি অবস্থানে রয়েছে যথাক্রমে বেলজিয়াম, নেদারল্যান্ডস, মেক্সিকো ও কলম্বিয়া। ফলে সাম্প্রতিক ম্যাচের ফলের প্রভাবেই ব্রাজিল ও পর্তুগালের অবস্থানে অদলবদল হলেও শীর্ষস্থানীয় দলগুলোর মধ্যে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি।
টি/