
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
চারদিকে শিশু নিখোঁজের খবরের মধ্য দিয়ে এবার লক্ষ্মীপুরের রামগতিতে নিখোঁজ ১৩ বছরের শিশু আরাফাত হোসেন শাহীন। নানাভাবে খোঁজ নিয়েও শাহীনের সন্ধান না পেয়ে উদ্বিগ্ন পরিবার। গেল শনিবার(১৯সেপ্টেম্বর), রামগতির চর পোড়াগাছা থেকে কমলনগরের তোরাবগঞ্জের দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়। এরপর তার খোঁজ পাওয়া যাচ্ছিলো না। সন্ধান চেয়ে নিখোঁজ শিশুটির মা শাহিনুর বেগম আজ রামগতি থানায় একটি সাধারণ ডায়েরি(জিডি) করেন।
আরাফাত হোসেন শাহীন ওই মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। তাদের বাড়ি লক্ষ্মীপুরের কমলনগরের চর কাদিরা ইউনিয়নের চর বসু গ্রামে।
শিশুটির বাবা আবুল বাশার বলেন, বাড়ির লোকজন ও মাদ্রাসার শিক্ষকরাসহ লক্ষ্মীপুরের বিভিন্নস্থানে খোঁজ করেছি, কিন্তু তার কোন সন্ধান মিলেনি।
হারিয়ের সময় শিশুটির গায়ে কালোর
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) লিটন দেওয়ান বলেন, শিশুটির মা মাদ্রাসা পর্যন্ত তাকে এগিয়ে দেয়নি। অর্ধেক পথ থেকে নিখোঁজে আশঙ্কা করা হচ্ছে, মাদ্রাসার পড়াশোনার ভীতি থেকেই এমন ঘটনা ঘটেছে। অভিভাবক জিডি করেছেন, আমরা ব্যবস্থা নিচ্ছি।
/টি