
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
মানিকভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি:
চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনায় নিহত সেনাসদস্য আবু বকর সিদ্দিক পিয়াসের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের মালিপাড়া গ্রামে জানাজা শেষে সামরিক মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে তাকে দাফন করা হয়।
পিয়াস ওই গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে। চার বোনের একমাত্র ছোট ভাই ছিলেন তিনি। স্বজনরা জানান, শান্ত ও অমায়িক স্বভাবের পিয়াস ছিলেন সবার প্রিয়। তার অকালমৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
স্বজনরা আরও জানান, মাত্র ১৮ মাস আগে পিয়াসের ঘর আলো করে জন্ম নেয় কন্যাসন্তান। বাবার স্নেহ বোঝার আগেই ছোট্ট শিশুটিকে
এর আগে চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনাটি ঘটে। এতে আবু বকর সিদ্দিক পিয়াসসহ দুই সেনাসদস্য নিহত হন। এ ঘটনায় আরও এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
আইএসপিআর জানিয়েছে, আহত সেনা কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ ও বিস্তারিত পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। এদিকে পিয়াসের মৃত্যুতে তার নিজ এলাকা নোয়াখালীর কবিরহাটে শোকের আবহ বিরাজ করছে।