
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দেশের চলমান জ্বালানি সংকটে ভুক্তভোগী মানুষের প্রতি দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এই মুহূর্তে জ্বালানি সংকট দেশের সবচেয়ে বড় সমস্যা। সংকট সমাধানে সরকার কর্মপরিকল্পনা নিয়েছে। একই সঙ্গে জ্বালানি সংকটকে পুঁজি করে একটি দল দেশবাসীকে বিভ্রান্ত করছে বলেও অভিযোগ করেন তিনি।
শনিবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচার ও অন্তর্বর্তী আমলের বিভিন্ন সমস্যা নিয়ে কিছু দল বিভ্রান্তি ছড়াচ্ছে। দেশে কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করা হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। একই সঙ্গে সবাইকে নিজ নিজ
বিএনপি রাজপথে থেকে মানুষের দাবি নিয়ে আন্দোলন করেছে উল্লেখ করে তারেক রহমান বলেন, দলটি কখনো গুপ্ত অবস্থায় কোনো কর্মকাণ্ড করেনি। তার অভিযোগ, স্বৈরাচারের আমলে একটি দল গুপ্ত অবস্থায় ছিল এবং এখন তারা প্রকাশ্যে এসে নিজেদের পরিচয় দিচ্ছে। এমনকি গুপ্ত অবস্থায় থাকা ব্যক্তিদের মধ্যে স্বৈরাচার লুকিয়ে থেকে অরাজকতা সৃষ্টির চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। কারা কাকে গুপ্ত রাখছে, তা উন্মুক্ত করার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান।
জনগণের কাছে দেওয়া সব প্রতিশ্রুতি বিএনপি সরকার বাস্তবায়ন করবে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই বিএনপির লক্ষ্য। মানুষের কষ্ট লাঘবে দলের নেতাকর্মীদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের পাশে থেকে তাদের দুর্ভোগ কমাতে সবাইকে ভূমিকা রাখতে হবে।
/টি