
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই বহুল প্রতীক্ষিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকরা সরাসরি অংশ নিতে পারবেন না বলে জানিয়েছে কমিশন। রোববার (৬ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এসব তথ্য জানান।
ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে আবহ তৈরি হয়েছে, তার অংশ হিসেবে সেপ্টেম্বরের শেষেই ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা সম্ভব হবে। তবে দেশের সব ইউনিয়নে একসঙ্গে নির্বাচন আয়োজন করা অর্থনৈতিক ও প্রশাসনিকভাবে কঠিন। সরকারের ব্যয় সংকোচন নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ধাপে ধাপে দেশের সব ইউনিয়নে ভোটগ্রহণ
এদিকে এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে জামায়াতে ইসলামীর দাবির বিষয়ে নেতিবাচক অবস্থান জানিয়েছে ইসি। একই সঙ্গে ভোটার স্থানান্তরকে স্বাভাবিক ও নিয়মিত প্রক্রিয়া হিসেবে উল্লেখ করে এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন কমিশনার। সরকারের চাপের বিষয়ে জামায়াতের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশন সরকারের চাপে রয়েছে—এমন ভিত্তিহীন দাবি করাই মূলত কমিশনকে রাজনৈতিকভাবে চাপে রাখার একটি কৌশল। আসন্ন উপনির্বাচনে আইটি-সাপোর্টেড পোস্টাল ভোটিং ব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করার প্রস্তুতিও চলছে বলে জানান তিনি।
স্থানীয় সরকার নির্বাচনে কারচুপি ও অনিয়ম ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথাও জানিয়েছে নির্বাচন কমিশন। আনোয়ারুল ইসলাম সরকার জানান, সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা করা হবে। নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তাদের জন্য বডি ওর্ন ক্যামেরার সংখ্যা বাড়ানোর পাশাপাশি বিশৃঙ্খলা প্রতিরোধে ড্রোন প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। ভোটকেন্দ্রের অবকাঠামোগত সমস্যা সমাধানের কাজও চলছে। পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে কমিশন কাজ করছে বলে জানান তিনি।
/টি