
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের নামে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সুষ্ঠুভাবে তদন্ত করা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ। তিনি বলেছেন, বিনিয়োগের অর্থ উঠে যাওয়ার পরও আগের কাছাকাছি দামে বিদ্যুৎ কেনার বিষয়টি প্রশ্নের জন্ম দিয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর এফডিসিতে ‘জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
জালাল আহমেদ বলেন, কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ তিন বছর হওয়ার কথা ছিল এবং প্রতি ইউনিট বিদ্যুতের দাম ছিল প্রায় ১৬ টাকা। বিনিয়োগের অর্থ পুনরুদ্ধার হয়ে যাওয়ার পর নবায়নের
বিইআরসি চেয়ারম্যান বলেন, দেশের চলমান জ্বালানি সংকট দ্রুত সমাধানের সম্ভাবনা না থাকলেও সরকারের নীতি সহায়তা অব্যাহত থাকলে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের মাধ্যমে বিদ্যুৎ ঘাটতি কমানো সম্ভব। তিনি বলেন, কম সুদে ঋণের ব্যবস্থা ও কার্যকর নীতি সহায়তার মাধ্যমে শিল্পপ্রতিষ্ঠানের মালিকসহ বেসরকারি উদ্যোক্তাদের নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে উৎসাহিত করা যেতে পারে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জীবাশ্ম ও নবায়নযোগ্য জ্বালানির সমন্বয়ে মিশ্র জ্বালানি ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অতীতে অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করার পরিবর্তে ব্যক্তি ও দলীয় স্বার্থে আমদানি নির্ভরতা বাড়ানো হয়েছিল। তিনি বলেন, উৎপাদনমুখী বিনিয়োগের পরিবর্তে এলএনজি আমদানির দিকে বেশি ঝুঁকে পড়ায় দেশের জ্বালানি খাত সংকটের মুখে পড়েছে। বিগত সময়ের অনিয়ম ও দুর্নীতির কারণে বর্তমানে গ্যাস ও বিদ্যুৎ সংকটে শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
কিরণ বলেন, বাপেক্সকে কার্যকরভাবে দেশীয় গ্যাস উৎপাদন বৃদ্ধির কাজে ব্যবহার করা হয়নি। অন্যদিকে ক্যাপাসিটি চার্জের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন না করেও বিপুল অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে। তিনি আরও বলেন, জ্বালানি সংকট দ্রুত সমাধান করা না গেলে শিল্প উৎপাদন ব্যাহত হবে, রপ্তানি আয় কমবে, খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হবে এবং পরিবহন ব্যয় ও মূল্যস্ফীতি বাড়বে। পাশাপাশি বেকারত্ব বৃদ্ধি ও দেশি-বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ কারণে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জীবাশ্ম ও নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বৃদ্ধিতে সরকারের মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
ছায়া সংসদে সরকারি বাংলা কলেজ বিজয়ী
‘নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগই বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউটকে (নিটার) পরাজিত করে সরকারি বাংলা কলেজ বিজয়ী হয়। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সাংবাদিক সদরুল হাসান, রিশান নসরুল্লাহ, সাজ্জাদ হোসেন, রফিকুল বাসার ও আতিকুর রহমান।
প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।