
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ইরানের সামরিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের সর্বশেষ দফার হামলা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। বুধবার (২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-সংশ্লিষ্ট একাধিক সামরিক স্থাপনায় এ হামলা চালানো হয়েছে। খবর আনাদোলু এজেন্সির।
সেন্টকমের দাবি, হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার স্থাপনা, সামুদ্রিক সামরিক সক্ষমতা ও সংশ্লিষ্ট অবকাঠামো, সমুদ্রপথে মাইন পাতা-সংক্রান্ত ব্যবস্থা এবং বিভিন্ন যোগাযোগকেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়েছে। মার্কিন সামরিক বাহিনী বলছে, ইরানের সাম্প্রতিক পদক্ষেপের প্রতিক্রিয়ায় এই অভিযান পরিচালনা করা হয়েছে।
ওয়াশিংটনের ভাষ্য অনুযায়ী, বিশেষ করে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল এবং মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তা থেকেই এ অভিযান চালানো হয়েছে। তবে সেন্টকমের হামলার
বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, মার্কিন হামলার জবাবে ইরান জর্ডান, ইরাক ও বাহরাইনে মার্কিন স্বার্থ ও সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। জর্ডান ও বাহরাইন জানিয়েছে, তারা কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন সফলভাবে প্রতিহত করেছে। এদিকে ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরিক এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় বেসামরিক হতাহতের অভিযোগ উঠেছে। ইরানি কর্তৃপক্ষের দাবি, ওই হামলায় অন্তত পাঁচজন নিহত ও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।
কয়েক সপ্তাহের তুলনামূলক শান্ত পরিস্থিতির পর আবারও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সামরিক সংঘাত তীব্র আকার ধারণ করেছে। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকায় মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির পাশাপাশি হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক বাণিজ্য ও নৌ চলাচল নিয়েও নতুন উদ্বেগ দেখা দিয়েছে।
/টি