
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখের হিসাব প্রকাশ করেছে জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণা সংস্থাগুলো। হিসাব অনুযায়ী, আগামী বছর ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। তবে চাঁদ দেখার ওপর রমজানের সূচনা নির্ভর করায় এ তারিখে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, হিজরি বর্ষপঞ্জি চন্দ্রভিত্তিক হওয়ায় প্রতিবছর গ্রেগরিয়ান ক্যালেন্ডারে রমজান প্রায় ১০ থেকে ১২ দিন আগে আসে। সেই হিসাবে ২০২৭ সালের রমজান চলতি বছরের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন আগে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের নতুন চাঁদ দেখা যেতে পারে।
নতুন চাঁদ ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায়
ইসলামি বর্ষপঞ্জির নবম মাস রমজান মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ। ইসলামী বিশ্বাস অনুযায়ী, এ মাসেই মহানবি হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআন নাজিল শুরু হয়। রমজানে মুসলমানরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা পালন করেন। পাশাপাশি নামাজ, কোরআন তিলাওয়াত, দান-সদকা, আত্মসংযম এবং পরিবার ও সমাজের প্রতি দায়িত্ব পালনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
২০২৭ সালের রমজান সামনে রেখে আগামী কয়েক মাসের মধ্যেই মুসলিমপ্রধান দেশগুলোতে প্রস্তুতি শুরু হতে পারে। মসজিদ ও জনসেবামূলক কার্যক্রমের প্রস্তুতির পাশাপাশি রমজানের চাঁদ দেখার আনুষ্ঠানিক প্রক্রিয়াও ঘোষণা করা হবে। জ্যোতির্বিজ্ঞানের হিসাব থেকে সম্ভাব্য তারিখ আগে জানা গেলেও রমজানের আনুষ্ঠানিক সূচনা ও ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করবে সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষের চাঁদ দেখার সিদ্ধান্ত।