
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের মেঘ যখন আরও ঘন হচ্ছে, ঠিক তখনই সামরিক বিশ্বকে তাক লাগিয়ে নতুন এক আতঙ্কের নাম সামনে আনল ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবি ছিল, ইরানের সমরাস্ত্রের ভাণ্ডার প্রায় শেষ। কিন্তু সেই দাবিকে বুড়ো আঙুল দেখিয়ে তেহরান এবার তৈরি করছে অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র—যা প্রচলিত যেকোনো আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে ফাঁকি দিয়ে সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
যুক্তরাষ্ট্রভিত্তিক দুই প্রভাবশালী গবেষণা প্রতিষ্ঠান—ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) এবং ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্টের সাম্প্রতিক বিশ্লেষণে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, ইরান নতুন কোনো কারখানা না বসিয়েই তাদের হাতে থাকা সেরা ক্ষেপণাস্ত্রগুলোর প্রযুক্তি একসাথে জুড়ে দিয়ে এই ভয়ংকর অস্ত্র তৈরি করছে।
কীভাবে কাজ করবে এই হাইব্রিড ক্ষেপণাস্ত্র? ইরানের শক্তিশালী ‘হাজ কাসেম’ ক্ষেপণাস্ত্রের ইঞ্জিনের সাথে যুক্ত করা হয়েছে ‘খাইবার শেকান’ ও ‘ফাত্তাহ-১’-এর মতো আধুনিক ওয়ারহেড। ফলে ক্ষেপণাস্ত্রটি যখন লক্ষ্যবস্তুর কাছাকাছি পৌঁছাবে, তখন এর গতি কয়েকগুণ বেড়ে যাবে। শুধু তাই নয়, আঘাত হানার ঠিক আগমুহূর্তে এটি নিজের গতিপথও বদলে ফেলতে পারবে। ফলে শত্রুপক্ষের রাডার বা প্রতিরক্ষা ব্যবস্থা কিছু বুঝে ওঠার আগেই ঘটে যাবে ভয়াবহ বিস্ফোরণ।
সম্প্রতি ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি মাটির নিচে তৈরি তাদের গোপন ক্ষেপণাস্ত্র শহরের ভিডিও প্রকাশ করেছে। সামরিক বিশ্লেষকদের মতে, হামলা থেকে বাঁচতে ইরান তাদের পুরো সমরাস্ত্র কারখানা এখন মাটির নিচে সরিয়ে নিচ্ছে।
নয় মাস ধরে চলা সংঘাত আর কেশম দ্বীপে মার্কিন হামলার পর ইরানের এই নতুন চাল মধ্যপ্রাচ্যের সমীকরণ পুরোপুরি বদলে দিতে পারে। যুদ্ধের ময়দানে ইরানের এই ‘হাইব্রিড’ চমক শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই তাকিয়ে পুরো বিশ্ব।