
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
সৌদি আরবের সবচেয়ে উঁচু ভবনে হামলার পর আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বাহরাইন ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। বুধবার (২৫ নভেম্বর) সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুললতিফ বিন রশিদ আল জায়ানি এবং মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে পৃথকভাবে ফোনালাপ করেন ফয়সাল বিন ফারহান। এ সময় মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা হয়।
ফোনালাপে বাহরাইন ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা ইয়েমেন ও সৌদি আরবে হুথিদের চলমান হামলার নিন্দা জানান। একই সঙ্গে এসব হামলার কারণে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর তৈরি হওয়া ঝুঁকি নিয়ে আলোচনা করেন তারা।
এ ছাড়া মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর চলমান প্রচেষ্টা এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারের উপায় নিয়েও মতবিনিময় করেন তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।
এর আগে, গত মঙ্গলবার আবারও হামলার শিকার হয় সৌদি আরব। এতে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে দেশটির গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও বাণিজ্যিক স্থাপনাগুলোতে ধারাবাহিক হামলার ঘটনায় সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
টি/