
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানের জ্বালানি উৎপাদন সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে আসন্ন শীত মৌসুমে দেশটিতে গ্যাস ও জ্বালানি সরবরাহে সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছে ইরান সরকার। পরিস্থিতি মোকাবিলায় নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আইআরআইএনের প্রতিবেদনে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বলা হয়, ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি জানিয়েছেন, দেশটির জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের হামলায় প্রায় ২৩ কোটি ঘনমিটার উৎপাদন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। শীত মৌসুম শুরুর আগে গ্যাস সরবরাহ পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
মোহাজেরানি বলেন, ক্ষতিগ্রস্ত উৎপাদন সক্ষমতার মধ্যে প্রায় ১০ কোটি ঘনমিটার পুনরুদ্ধারের চেষ্টা চলছে। সরকার দায়িত্ব নেওয়ার সময়
ইরানি এই কর্মকর্তা বলেন, অতীতেও শীত ও গ্রীষ্মকালে জনগণের সহযোগিতায় সরকার জ্বালানি পরিস্থিতি সামাল দিতে সক্ষম হয়েছে। তবে এবার উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে সমস্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা রয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট গভর্নরদের সতর্ক করেছে। একই সঙ্গে নাগরিকদের দৈনন্দিন জীবনযাত্রা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
মোহাজেরানি আরও জানান, সুপ্রিম এনার্জি কাউন্সিলের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে সরকার। শিল্পকারখানার কার্যক্রম সচল রাখার পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তি কমানোই তাদের লক্ষ্য। বিদ্যুৎ বিভ্রাট ও অন্যান্য সমস্যা যতটা সম্ভব কমিয়ে আসন্ন শীতকাল পার করা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
টি/