
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
সৌদি আরব ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা চুক্তি নিয়ে সতর্ক আশাবাদ ব্যক্ত করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছেন, ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হলে প্রথমেই পারস্পরিক আস্থা পুনর্গঠন জরুরি। আস্থা ও সম্পর্ক পুনঃস্থাপনের আগে বড় ধরনের অর্থনৈতিক সহযোগিতা বা বিনিয়োগের আলোচনা বাস্তবসম্মত নয় বলে তিনি মন্তব্য করেন।
বুধবার (১৭ জুন) অস্ট্রিয়ার ভিয়েনায় ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনসের এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কমাতে এবং দীর্ঘমেয়াদি নিরাপত্তা কাঠামো গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তার মতে, এই উদ্যোগ পারমাণবিক ইস্যুসহ বিভিন্ন অমীমাংসিত বিষয়ে সমাধানের পথও উন্মুক্ত করতে পারে।
প্রিন্স ফয়সাল বলেন, ওয়াশিংটন ও তেহরান
ইরানে সম্ভাব্য ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ বা পুনর্গঠন তহবিল নিয়ে কোনো নির্দিষ্ট তথ্য তার কাছে নেই বলেও জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক সংঘাতে উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে ইরানের হামলা পারস্পরিক বিশ্বাসকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তার ভাষায়, শুধু সৌদি আরব নয়, উপসাগরীয় সহযোগিতা পরিষদের অন্যান্য সদস্য দেশও এসব হামলার শিকার হয়েছে, যা আস্থার বড় সংকট সৃষ্টি করেছে।
তিনি আরও বলেন, বেইজিং সমঝোতার পর সৌদি আরব ও ইরান ধীরে ধীরে সম্পর্ক উন্নয়নের পথে এগোচ্ছিল এবং অর্থনৈতিক সহযোগিতার সম্ভাবনাও বিবেচনায় ছিল। তবে সাম্প্রতিক সংঘাত সেই অগ্রগতিকে পিছিয়ে দিয়েছে। প্রিন্স ফয়সাল জানান, সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড বর্তমানে দেশের অভ্যন্তরীণ উন্নয়ন প্রকল্পে অগ্রাধিকার দিচ্ছে। পাশাপাশি তিনি ইরানের বেসামরিক পারমাণবিক কর্মসূচি যেন প্রতিবেশী দেশগুলোর জন্য কোনো ঝুঁকি সৃষ্টি না করে, তা নিশ্চিত করার আহ্বান জানান এবং হরমুজ প্রণালিতে স্বাভাবিক জাহাজ চলাচল পুনঃস্থাপনের ওপর গুরুত্বারোপ করেন।
সূত্র: আরব নিউজ ও আরব গেজেট
/টি