
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা চুক্তি সম্পন্ন হওয়ার পর সোমবার (১৫ জুন) রাত থেকেই সব ধরনের যুদ্ধ ও সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ হবে বলে দাবি করেছে ইরান। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানানো হয়েছে। ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে, এই চুক্তি কার্যকর হলে চলমান সংঘাতের অবসান ঘটবে।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, সমঝোতার আওতায় বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাত, বিশেষ করে লেবাননসহ একাধিক ফ্রন্টে যুদ্ধ পরিস্থিতির ইতি টানা হবে। তার ভাষ্য অনুযায়ী, যুদ্ধবিরতির সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ প্রত্যাহারের প্রক্রিয়াও সোমবার রাত থেকেই শুরু হওয়ার কথা রয়েছে। ভারতে অবস্থিত ইরানি কূটনৈতিক মিশন সামাজিক
ঘারিবাবাদি বলেন, এটি একটি প্রাথমিক সমঝোতা হলেও পূর্ণাঙ্গ চুক্তির লক্ষ্যে আগামী ৬০ দিনের মধ্যে নতুন দফার আলোচনা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে তিনি সতর্ক করে দেন, কোনো পক্ষ যদি এই সমঝোতার শর্ত ভঙ্গ করে, তাহলে ইরান প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পিছপা হবে না।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাবি করেন, দুই দেশের মধ্যে একটি সমঝোতা হয়েছে এবং হরমুজ প্রণালি খুলে দেওয়া ও ইরানি বন্দরগুলোর ওপর থাকা নৌ অবরোধ প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হবে। তবে এই চুক্তিকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েল। দেশটির নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এই সমঝোতায় ইরানের পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং আঞ্চলিক প্রভাব নিয়ে পূর্বঘোষিত লক্ষ্য পুরোপুরি অর্জিত হয়নি।
/টিএ