
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ইরান ঘোষণা দিয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির প্রশাসনিক নিয়ন্ত্রণ এখন থেকে তেহরানের অধীনেই থাকবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত অবসান নিয়ে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আলোচনার পর এ কথা বলেন ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা তার এই বক্তব্য প্রকাশ করে। গালিবাফের মতে, আন্তর্জাতিক আইন অনুযায়ী হরমুজ প্রণালির পরিচালনার দায়িত্ব ইসলামী প্রজাতন্ত্র ইরানের কাছেই থাকবে এবং এটি আর কখনো যুদ্ধ-পূর্ব অবস্থায় ফিরবে না।
সোমবার সুইজারল্যান্ডে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনায় ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা এবং লেবাননের চলমান সংঘাত নিরসনে একটি স্থায়ী যোগাযোগব্যবস্থা গড়ে তোলার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে বলে জানিয়েছেন মধ্যস্থতাকারীরা। বৈঠকে মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়া
সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে অনুষ্ঠিত বৈঠক শেষে দেশে ফেরার পথে প্রকাশিত এক ভিডিও বার্তায় গালিবাফ জানান, হরমুজ প্রণালি, লেবাননের পরিস্থিতি, তেল খাতের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলকরণ এবং জব্দকৃত অর্থ অবমুক্ত করার বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, আলোচনার প্রক্রিয়া এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং সামনে আরও অনেক কাজ বাকি আছে।
এদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, তেহরান জাতিসংঘের পারমাণবিক পরিদর্শকদের পুনরায় ইরানে কার্যক্রম পরিচালনার অনুমতি দিতে সম্মত হয়েছে। এর পরপরই যুক্তরাষ্ট্র ইরানের তেল খাতের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করে। চুক্তির আওতায় ইরান সীমিত পরিসরে নিষেধাজ্ঞা শিথিলের সুবিধা পাবে এবং দীর্ঘদিন ধরে স্থগিত বা জব্দ থাকা কিছু সম্পদও অবমুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
যুদ্ধ শুরুর পর ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিলেও পরে ওয়াশিংটন ও তেহরানের সমঝোতার ভিত্তিতে তা পুনরায় খুলে দেওয়া হয়। তবে লেবাননে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় সম্প্রতি আবারও প্রণালি বন্ধের ঘোষণা দেয় তেহরান। এ পরিস্থিতিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ইরান ও যুক্তরাষ্ট্র সরাসরি যোগাযোগব্যবস্থা প্রতিষ্ঠায় সম্মত হয়েছে বলে জানিয়েছে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা। এরই মধ্যে বিভিন্ন পর্যবেক্ষক সংস্থার তথ্য অনুযায়ী, দুই দেশের মধ্যে সমঝোতার অগ্রগতির ফলে হরমুজ প্রণালি দিয়ে সামুদ্রিক বাণিজ্যিক চলাচল ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে।
/টি