
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
গরমের সময় তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেই অ্যাসিডিটি, পেট ফাঁপা, গ্যাস, কোষ্ঠকাঠিন্য, বমি বমি ভাব ও ক্ষুধামন্দার মতো হজমজনিত সমস্যায় ভোগেন। বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত গরম, পানিশূন্যতা এবং অনিয়মিত জীবনযাত্রার কারণে এ সময় শরীরের হজমশক্তি দুর্বল হয়ে পড়ে। ফলে খাবার ঠিকভাবে হজম না হওয়ায় নানা ধরনের শারীরিক অস্বস্তি দেখা দেয়।
এক প্রতিবেদনে বলা হয়েছে, আয়ুর্বেদ অনুযায়ী গ্রীষ্মকাল স্বাভাবিকভাবেই হজমশক্তিকে দুর্বল করে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ আচার্য মনীশের ভাষ্য, অতিরিক্ত ঘাম, পানিশূন্যতা, ঘুমের অভাব, মানসিক চাপ এবং অনিয়মিত খাদ্যাভ্যাস পাকস্থলীর কার্যকারিতায় নেতিবাচক প্রভাব ফেলে। এর ফলে শরীর খাবার যথাযথভাবে প্রক্রিয়াজাত করতে পারে না এবং হজম ব্যবস্থা আগের তুলনায় কম কার্যকর হয়ে পড়ে।
বিশেষজ্ঞদের মতে, খাবার সঠিকভাবে
এ অবস্থায় হজমশক্তি ভালো রাখতে পর্যাপ্ত পানি পান, ডাবের পানি, ঘোল ও লেবুর শরবত গ্রহণ, হালকা ও তাজা খাবার খাওয়া এবং তরমুজ, খরমুজ, শসা ও ডালিমের মতো পানিসমৃদ্ধ ফল খাদ্যতালিকায় রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি অতিরিক্ত ভাজা, ঝাল ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলা, অতিভোজন না করা, নিয়মিত হাঁটা, পর্যাপ্ত ঘুম, যোগব্যায়াম, প্রাণায়াম ও ধ্যানের অভ্যাস গড়ে তুললে গরমের সময় হজমশক্তি ভালো রাখা এবং শরীরের স্বাভাবিক বিপাকক্রিয়া বজায় রাখতে সহায়তা মিলতে পারে।
/টি