
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এর আগে বুধবার সকাল পৌনে ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ সদস্যরা কাজ করেন।
জানা গেছে, কারখানার ইউনিট-২-এর চতুর্থ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারখানার বিভিন্ন অংশে। এতে ওষুধ কারখানাটির দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডে কারখানাটির কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।
আগুন নিয়ন্ত্রণে আসার পর তা আর ছড়িয়ে পড়বে না বলে আশা করছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী তথ্যের অপেক্ষা করা হচ্ছে।
টি/