
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর সুচিকিৎসা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর সরকারি স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। ডেঙ্গু মোকাবিলায় আগাম প্রস্তুতির অংশ হিসেবে গত এক মাসে সারাদেশের দুই হাজার চিকিৎসককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।
অসংক্রামক রোগের বিষয়ে সতর্ক করে ড. এম এ মুহিত বলেন, দেশে ৭২ শতাংশের বেশি মানুষ অসংক্রামক রোগে মারা যান। এর
চিকিৎসকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি রোগীকে নিজের আত্মীয় মনে করে আন্তরিকতা ও মমতার সঙ্গে সেবা দিতে হবে। রোগীর সঙ্গে সহজ ভাষায় কথা বলে চিকিৎসার বিষয়গুলো বুঝিয়ে বললে ভুল বোঝাবুঝি কমবে এবং চিকিৎসক-রোগীর সম্পর্ক আরও দৃঢ় হবে। চিকিৎসকদের জ্ঞানের পাশাপাশি মানবিক আচরণ ও সহমর্মিতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এর আগে ড. এম এ মুহিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্রেস্টফিডিং কর্নার উদ্বোধন করেন। এ সময় হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।