
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
এশিয়ান গেমসে স্বর্ণপদকের স্বপ্ন শেষ হয়েছে বাংলাদেশের নারী ক্রিকেট দলের। নাগোয়ায় সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানের বড় ব্যবধানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। আগে ব্যাট করে ৪ উইকেটে ১৯৫ রান তোলে ভারত। জবাবে মাত্র ৮১ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ।
নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন ভারতের দুই ওপেনার স্মৃতি মন্ধানা ও শেফালি ভার্মা। উদ্বোধনী জুটিতে আসে ৭২ রান। মন্ধানা ১৯ বলে ৫ চার ও ২ ছক্কায় ৩৭ রান করেন। এই ইনিংসের মধ্য দিয়ে নিউজিল্যান্ডের সুজি বেটসকে ছাড়িয়ে নারী আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানসংগ্রাহক হন ভারতীয় এই ওপেনার।
ভারতের ইনিংসের মূল নায়ক ছিলেন
১৯৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। দ্বিতীয় ওভারে ৪ রানে জুয়াইরিয়া ফেরদৌস শূন্য রানে আউট হন। দলীয় ৯ রানের মধ্যেই ফিরে যান সোবহানা মোস্তারি। দিলারা আক্তার কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৯ ও স্বর্ণা আক্তার ৫ রান করেন। ২৩ বলে ৪ চার ও ১ ছক্কায় ২৭ রান করে বাংলাদেশের সর্বোচ্চ স্কোরার হন দিলারা।
দিলারা ফেরার পর বাংলাদেশের প্রতিরোধও কার্যত শেষ হয়ে যায়। দলীয় ৫৬ রানে পরপর দুই বলে নাহিদা আক্তার ও রাবেয়া খানকে হারায় বাংলাদেশ। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি এবং শেষ পর্যন্ত ৮১ রানেই গুটিয়ে যায়। ভারতের হয়ে নন্দনি শর্মা সর্বোচ্চ তিন উইকেট নেন। মাত্র ১০ দিনের ব্যবধানে নকআউট ম্যাচে ভারতের কাছে এটি বাংলাদেশের দ্বিতীয় হার; এর আগে গত ১০ সেপ্টেম্বর নারী এশিয়া কাপের সেমিফাইনালেও ভারতের কাছে ৪০ রানে হেরেছিল জ্যোতির দল। এবার এশিয়ান গেমসের সেমিফাইনালেও একই প্রতিপক্ষের কাছে থামল বাংলাদেশের স্বর্ণযাত্রা।
/টি