
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
গ্রহে গ্রহে দুরত্ব, দেশ বিদেশের দূরত্ব, সমাজে সমাজে দুরত্ব, মানুষে মানুষে দূরত্ব। এত দুরত্বের মধ্যে মানুষ পৃথিবীতে বসবাস করছে। সংসার করছে। জীবন ধারন করছে। দূরত্বের মধ্যে মানুষ বেঁচে আছে। আর বেঁচে থাকা মানুষদের নিয়েই ধারাবহিকের কাহিনী।
দেশ ছেড়ে অসংখ্য বাংলাদেশি বিদেশে বসবাস করছে। বিদেশে বসবাসরত প্রবাসীরা নানান প্রতিকুলতার মধ্যে তাদের কর্মময় জীবন কাটচ্ছেন। সব প্রবাসিদের জীবনের কথা ধারাবাহিকে তুলে ধরা হয়েছে। সব মানুষের ঘটনা সম্ভব নয় যাদের কথা তুলে ধরা হয়েছে তাদের ঘটনা অন্যদের প্রতিনিধিত্ব করে। এই সব মানুষে রপারিবারিক জীবন আছে। আছে স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন বন্ধু-বান্ধব আপনজন। এদের ঘিরে তৈরী হয়েছে ধারাবহিকের গল্প।
বিদেশে প্রবাসিরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। এদের পাঠানো অর্থে বাংলাদেশের আর্থ সামাজিক রাষ্ট্রীয় পর্যায় উন্নতি হচ্ছে । সে সব খেটে খাওয়া মানুষের কথা জানানোর দরকার আছে। অনেকে জানতে চাইলেও পারেন না। বিদেশ দেখতে চাইলেও দেখতে পারেন না। বিদেশে চিত্রায়িত দূরত্ব ধারাবাহিক নাটকটি তাদের সে আশা পুরণ করবে।
বিদেশে ছাড়াও দেশে প্রবাসিদের আত্মীয় স্বজন আছে। সে সব আত্মীয় স্বজনের মধ্যে স্বর্থপরতা, জালিয়াতি, প্রতারনা, ভুল বুঝাবুঝি নানানমুখী চিত্র কাহিনীতে দেখানো হয়েছে। যা আমাদের সমাজে অতীতে ঘটেছে, এখন ও ঘটছে।
দেশ বিদেশে কয়েকাটি পরিবারের দ্বন্দ্ব সংঘাত আশা নিরাশা হিংসা বিদ্বেষ প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে ড্রামা ভিত্তিক ধারাবাহিক নাটক দূরত্ব।