
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর পার্ক করে রাখা গাড়িতে ধাক্কা দিয়েছে একটি ম্যাটাডোর। এতে গাড়ির পেছনের বাঁ পাশের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় নিরাপদে রয়েছেন অভিনেত্রী।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে অভিনেত্রীর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় একটি গণমাধ্যমকে ঋতুপর্ণা জানান, দুর্ঘটনার সময় তিনি বাড়ির ভেতরে ছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনে কর্মীদের নিয়ে বাইরে এসে দেখেন, একটি ম্যাটাডোর তার গাড়িতে সজোরে ধাক্কা দিয়েছে। এতে এক বন্ধুর গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার পর ম্যাটাডোরের চালককে আটক করেন তারা। চালক যেন পালিয়ে যেতে না পারেন, সে জন্য গাড়ির চাবিও নিয়ে নেওয়া হয়। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই ব্যক্তি গাড়িটির অনুমোদিত চালক নন; তিনি একটি ক্যাটারিং সার্ভিসের কর্মী।
ঋতুপর্ণা জানান, চালক নিজেই স্বীকার করেছেন, তার বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই এবং কোনো অনুমতি ছাড়াই তিনি গাড়িটি চালাচ্ছিলেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী বলেন, এ ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণ যেকোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে।
অভিনেত্রী আরও বলেন, দুর্ঘটনার সময় সেখানে কোনো মানুষ উপস্থিত থাকলে বড় ধরনের প্রাণহানি ঘটতে পারত। সড়কে গাড়ি চালানোর ক্ষেত্রে সবার দায়িত্বশীল হওয়া জরুরি বলেও মন্তব্য করেন তিনি। গাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও অক্ষত রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।
টি/