
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
প্রতিদিনের ব্যস্ত জীবনে এক কাপ চা অনেকের কাছেই স্বস্তি ও প্রশান্তির প্রতীক। তবে একই চা-পাতা ব্যবহার করেও প্রতিদিন সমান স্বাদের চা তৈরি হয় না। বিশেষজ্ঞদের মতে, এর পেছনে শুধু চা-পাতার মান নয়, বরং চা তৈরির সময় করা কিছু সাধারণ ভুলও দায়ী। এসব ভুলের কারণে চায়ের স্বাদ, ঘ্রাণ, রং এমনকি গুণাগুণও ক্ষতিগ্রস্ত হতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, চা-পাতা দীর্ঘক্ষণ ফুটিয়ে রাখা অন্যতম সাধারণ ভুল। এতে চায়ের ট্যানিন অতিরিক্ত বের হয়ে চা তেতো বা কষা স্বাদের হয়ে যায়। এছাড়া দুধ, চা-পাতা ও চিনি একসঙ্গে দীর্ঘ সময় জ্বাল দিলে চায়ের স্বাভাবিক স্বাদ ও ঘ্রাণ নষ্ট হতে পারে। তাই পানি ফুটে উঠলে চুলা বন্ধ করে ২
একবার ব্যবহার করা চা-পাতা পুনরায় ব্যবহার করাও স্বাদের জন্য ক্ষতিকর। এতে চায়ের মান কমে যায় এবং দীর্ঘ সময় ভেজা অবস্থায় থাকলে জীবাণু জন্মানোর ঝুঁকিও থাকতে পারে। একই সঙ্গে অতিরিক্ত চিনি ও বেশি কড়া চা পান দীর্ঘমেয়াদে স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে। তাই পরিমিত পরিমাণ চা-পাতা ব্যবহার এবং চিনির পরিমাণ কম রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
চা তৈরির সরঞ্জাম নির্বাচনেও সতর্ক থাকার কথা বলা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, নিম্নমানের বা তাপ-সহনশীল নয় এমন প্লাস্টিকের ছাঁকনি ব্যবহার এড়িয়ে চলা উচিত। অতিরিক্ত তাপে কিছু প্লাস্টিক থেকে ক্ষুদ্র কণা বা রাসায়নিক পদার্থ বের হওয়ার আশঙ্কা থাকে। এর পরিবর্তে স্টেইনলেস স্টিল বা সেরামিকের ছাঁকনি ব্যবহার নিরাপদ ও কার্যকর।
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, ভালো মানের চা-পাতা, বিশুদ্ধ পানি এবং পরিষ্কার কেটলি, কাপ ও ছাঁকনি ব্যবহার করলে সহজেই সুস্বাদু এক কাপ চা তৈরি করা সম্ভব। পাশাপাশি চা-পাতা প্রয়োজনের বেশি সময় ভিজিয়ে না রাখা এবং অতিরিক্ত চিনি এড়িয়ে চললে চায়ের স্বাদ ও ঘ্রাণ আরও উপভোগ্য হবে।
সূত্র: টিভি ৯
/টি