
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
তীব্র গরমে শরীরকে সুস্থ রাখতে এবং পানিশূন্যতা রোধে নিয়মিত শসা খাওয়ার পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদরা। গ্রীষ্মকালীন ফল ও সবজির মধ্যে শসাকে অন্যতম উপকারী খাবার হিসেবে উল্লেখ করে তারা জানিয়েছেন, গরমের সময় নানা শারীরিক সমস্যা থেকে সুরক্ষা পেতে প্রতিদিনের খাদ্যতালিকায় শসা রাখা যেতে পারে।
পুষ্টিবিদদের মতে, শসার প্রায় ৯৫ শতাংশই পানি। তাই প্রচণ্ড গরমে শরীরে পানির ভারসাম্য বজায় রাখতে এবং ডিহাইড্রেশন বা পানিশূন্যতা প্রতিরোধে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে থাকা পানি ও প্রয়োজনীয় ইলেক্ট্রোলাইট হজমপ্রক্রিয়া উন্নত করে এবং কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমাতেও সহায়তা করে।
শসায় রয়েছে ফ্ল্যাভোনয়েড, ট্যানিন ও পলিফেনলের মতো জৈবিকভাবে সক্রিয় উপাদান, যেগুলোর অ্যান্টি-অক্সিডেন্ট ও প্রদাহরোধী গুণ রয়েছে। এসব উপাদান
শুধু শরীরের অভ্যন্তরীণ স্বাস্থ্য নয়, ত্বকের যত্নেও শসা উপকারী। এতে থাকা পটাশিয়াম শরীরকে সতেজ রাখে এবং ত্বকের স্বাস্থ্য উন্নত করে। শসার শীতলকারী উপাদান রোদে পোড়া ভাব, ফোলাভাব ও ত্বকের জ্বালাপোড়া কমাতে সাহায্য করে। এছাড়া প্রাকৃতিক মূত্রবর্ধক গুণের কারণে এটি শরীর থেকে ক্ষতিকর বর্জ্য বের করতে সহায়তা করে এবং ভিটামিন বি, পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম শরীরকে ক্লান্তিমুক্ত রাখতে ভূমিকা রাখে। মুখের স্বাস্থ্য ভালো রাখতেও শসা উপকারী, কারণ এটি লালা উৎপাদন বাড়িয়ে দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে।
সূত্র: সামা টিভি।