
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ধূমপান ও তামাকজাত পণ্যের ক্ষতিকর প্রভাব শুধু ফুসফুস বা হৃদযন্ত্রের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি মানুষের হাড় ও মেরুদণ্ডের স্বাস্থ্যের ওপরও মারাত্মক প্রভাব ফেলে বলে জানিয়েছেন চিকিৎসাবিজ্ঞানের বিশেষজ্ঞরা। তাঁদের মতে, তামাকে থাকা নিকোটিন শরীরের স্বাভাবিক রক্তপ্রবাহ কমিয়ে দেয়, ফলে হাড়ের বৃদ্ধি, পুনর্গঠন এবং ক্ষতিগ্রস্ত অংশের স্বাভাবিক মেরামত প্রক্রিয়া ব্যাহত হয়।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে চিকিৎসকদের বরাতে বলা হয়েছে, মানুষের হাড় একটি সক্রিয় টিস্যু, যা নিয়মিত পুনর্গঠনের মধ্য দিয়ে যায়। কিন্তু দীর্ঘদিন ধূমপানের কারণে হাড়ে প্রয়োজনীয় রক্ত ও পুষ্টির সরবরাহ কমে যায়। এর ফলে কোনো কারণে হাড় ভেঙে গেলে তা স্বাভাবিকের তুলনায় অনেক দেরিতে জোড়া লাগে। অনেক ক্ষেত্রে হাড় আর ঠিকমতো জোড়া না
বিশেষজ্ঞদের মতে, তামাকের ক্ষতিকর প্রভাব মেরুদণ্ডেও সমানভাবে পড়ে। দীর্ঘদিন ধূমপান বা তামাক সেবনের ফলে মেরুদণ্ডের ডিস্ক দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়। এর কারণে তীব্র কোমর ব্যথা, ডিস্ক স্লিপ এবং মেরুদণ্ডের স্নায়ুর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়ে বিভিন্ন জটিল শারীরিক সমস্যা দেখা দিতে পারে।
চিকিৎসকদের ভাষ্য, নিয়মিত ধূমপান ‘অস্টিওপোরোসিস’-এর ঝুঁকিও বহুগুণ বাড়িয়ে দেয়। এ রোগে হাড় দুর্বল ও ভঙ্গুর হয়ে পড়ে এবং সামান্য আঘাতেই ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। সাধারণত বয়স বৃদ্ধির সঙ্গে এ ঝুঁকি বাড়লেও দীর্ঘদিন তামাক ব্যবহারকারীদের ক্ষেত্রে তুলনামূলক কম বয়সেই হাড় ক্ষয়ের সমস্যা দেখা দিতে পারে। শুধু সিগারেট নয়, জর্দা, গুটখা বা চিবিয়ে খাওয়া তামাকও একইভাবে শরীরের জন্য ক্ষতিকর বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, হাড় ভাঙা বা বড় ধরনের হাড়ের অস্ত্রোপচারের আগে ও পরে ধূমপান সম্পূর্ণ বন্ধ করলে দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনা বাড়ে এবং অস্ত্রোপচার-পরবর্তী জটিলতার ঝুঁকি কমে। তাই দীর্ঘস্থায়ী কোমর ব্যথা বা বারবার হাড় ভাঙার মতো সমস্যার ক্ষেত্রে ধূমপান ও তামাক ব্যবহারের অভ্যাসকে গুরুত্বপূর্ণ ঝুঁকির কারণ হিসেবে বিবেচনা করে তা অবিলম্বে বর্জনের আহ্বান জানিয়েছেন চিকিৎসকেরা। সূত্র: হিন্দুস্তান টাইমস।
/টি