
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সংঘাত আবারও তীব্র হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের সরবরাহে বড় ধরনের বিঘ্ন দেখা দিয়েছে। সৌদি আরব ও ইরান-সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের হামলা-পাল্টা হামলার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে। গত ২৪ জুলাইয়ের পর বুধবার (৯ সেপ্টেম্বর) প্রথমবারের মতো ব্রেন্ট ক্রুডের দাম শতকের ঘর অতিক্রম করে।
বাংলাদেশ সময় বুধবার দুপুর ১টা ২১ মিনিটে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ১৫ ডলার বা ২ দশমিক ২ শতাংশ বেড়ে ১০০ দশমিক ০৭ ডলারে দাঁড়ায়। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ৭০ ডলার বা ১ দশমিক ৮৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি
চলতি সপ্তাহের শুরুতে বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদনকারী দেশ সৌদি আরবের একাধিক কৌশলগত জ্বালানি স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতি বিদ্রোহীরা। এতে প্রধান তেল স্থাপনাগুলোতে বড় ধরনের আগুন ধরে যায়। এ হামলার ফলে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় নতুন করে চাপ সৃষ্টি করেছে।
রাইস্ট্যাড এনার্জির তথ্য অনুযায়ী, ৩০ আগস্ট যুদ্ধ পুনরায় শুরুর আগের সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন প্রায় ৮০ লাখ থেকে ৯০ লাখ ব্যারেল তেল পরিবহন করা হয়েছিল। আগের সপ্তাহের তুলনায় এই প্রবাহ ছিল প্রায় দ্বিগুণ। তবে সাম্প্রতিক সময়ে কৌশলগত এই সমুদ্রপথ দিয়ে তেল পরিবহনের পরিমাণ প্রতিদিন ২০ লাখ ব্যারেলের নিচে নেমে এসেছে। ফলে বিশ্ববাজারে সরবরাহ সংকটের আশঙ্কা আরও জোরালো হয়েছে।
সরবরাহ ঘাটতির ঝুঁকি বাড়ায় গোল্ডম্যান স্যাকস, ব্যাংক অব আমেরিকা ও এইচএসবিসিসহ বিশ্বের শীর্ষস্থানীয় বিনিয়োগ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো তেলের ভবিষ্যৎ দামের পূর্বাভাস বাড়িয়েছে। যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের স্থায়ী সমাধানের সম্ভাবনা কমে যাওয়ায় আগস্টের শুরু থেকে ব্রেন্টের দাম প্রায় ২৫ শতাংশ বেড়েছে। এর আগে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর ৩০ এপ্রিল ব্রেন্টের দাম একপর্যায়ে ব্যারেলপ্রতি ১২৬ দশমিক ৪১ ডলারে উঠেছিল।
টি/