
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকেই দেশে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। জুলাই ও আগস্ট—এই দুই মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৫৯৩ কোটি ৮০ লাখ ডলার, যা প্রায় ৬ বিলিয়ন ডলারের সমান। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এ সময়ে রেমিট্যান্স বেড়েছে প্রায় ১৯ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ সেপ্টেম্বর একদিনেই দেশে এসেছে ১১ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স। এর আগের বছরের একই দিনে রেমিট্যান্স এসেছিল ৯ কোটি ১০ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে এক দিনের রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২ কোটি ১০ লাখ ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বলছে, ২০২৬-২৭ অর্থবছরের জুলাই থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স
এই হিসাবে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে রেমিট্যান্স প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ১৮ দশমিক ৯ শতাংশ, যা প্রায় ১৯ শতাংশ। জুলাই ও আগস্টে শক্তিশালী প্রবাহের পাশাপাশি সেপ্টেম্বরের প্রথম দিনেও উল্লেখযোগ্য পরিমাণ রেমিট্যান্স আসায় প্রবাসী আয়ের এই ইতিবাচক ধারা আরও জোরালো হওয়ার ইঙ্গিত মিলছে।
বাংলাদেশ ব্যাংকের মতে, রেমিট্যান্সের ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার বাজার ও সামগ্রিক অর্থনীতির জন্য ইতিবাচক। অর্থবছরের শুরুতেই প্রায় ১৯ শতাংশ প্রবৃদ্ধি প্রবাসী আয়ের শক্তিশালী অবস্থানকে তুলে ধরছে। সেপ্টেম্বরসহ সামনের মাসগুলোতেও রেমিট্যান্সের এই প্রবাহ অব্যাহত থাকলে দেশের বৈদেশিক মুদ্রার জোগান ও অর্থনৈতিক স্থিতিশীলতায় তা ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
/টি